শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জ্যোতি বসু এবার বড়পর্দায়? সিপিএমের উদ্যোগে তৈরি হচ্ছে বায়োপিক, নাম ভূমিকায় কোন বলিউড তারকা?

SG | ০৯ জুন ২০২৫ ১৪ : ০৯Sourav Goswami

 আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রাজনীতির এক যুগপ্রবাহী অধ্যায় এবার রূপ নেবে সিনেমার পর্দায়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দীর্ঘদিনের কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর জীবনকে ঘিরে তৈরি হতে চলেছে পূর্ণদৈর্ঘ্যের বায়োপিক—এমনটাই জানা গিয়েছে সিপিএমের অন্দরের সূত্রে।

দীর্ঘদিন ধরেই পরিকল্পনার স্তরে থাকা এই প্রজেক্ট এবার কার্যক্ষেত্রে রূপ নিতে চলেছে। ‘জ্যোতি বসু রিসার্চ সেন্টার’-এর ব্যানারে এবং সম্পূর্ণ পার্টি ফান্ডে নির্মিত হবে এই বায়োপিক। ছবির স্ক্রিপ্ট তৈরির কাজও ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পরিচালক নির্বাচন নিয়ে চলছে আলোচনার পালা—কলকাতা ও মুম্বইয়ের বেশ কয়েকজন বিশিষ্ট নির্মাতার সঙ্গে কথাবার্তা এগিয়েছে। অভিনেতা হিসেবে নাসিরুদ্দিন শাহের নাম উঠে এলেও, এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি।

সিপিএম নেতা রবিন দেব জানিয়েছেন, “জ্যোতিবাবুর অনেক কর্মকাণ্ড সাধারণ মানুষের অজানা। সেই দিকগুলিই ফুটিয়ে তোলা হবে এই বায়োপিকে।” জানা যাচ্ছে, ২০২৫ সালের শেষে শুটিং শুরু হতে পারে এবং ছবিটি ২০২৬ সালের নির্বাচনের আগেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে। বাংলা ছাড়াও হিন্দি ও অন্যান্য ভাষায়ও ছবি মুক্তি পেতে পারে বলে আলোচনা চলছে।

তবে এই ঘোষণার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “ওদের নতুন নেতৃত্ব বলে কিছু নেই। তাই এখন মৃত নেতাকে সামনে এনে মানুষের মন পেতে চাইছে। যদি সত্যিই বায়োপিক তৈরি হয়, তাহলে ওখানে যেন দেখানো হয় কীভাবে পার্টির একটি অংশ জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। কিংবা কীভাবে সেই মন্ত্রিসভাকে দুর্নীতিগ্রস্ত বলে বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দিয়েছিলেন।”

ভারতীয় রাজনীতিতে নেতাদের জীবন নিয়ে চলচ্চিত্রের চল নতুন নয়। ‘থালাইভি’, ‘ঠাকরে’, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ইমারজেন্সি’-র মতো ছবি তার উদাহরণ। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে বাংলার এক রাজনৈতিক কিংবদন্তির নাম।

সিপিএমের একাংশের মতে, এটি শুধুই সিনেমা নয়—নির্বাচনের আগে হারানো জমি উদ্ধারে জ্যোতিবাবুকে ঘিরে গড়ে তোলা হতে পারে নতুন এক রাজনৈতিক আবেগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া