সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

স্বাস্থ্য | দাঁড়িয়ে বা শুয়ে মুখে নিলেই বিপদ! বসে খেলে ক্ষতি নেই—কী?

SG | ০৯ জুন ২০২৫ ১১ : ২৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গরমের দিনে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে হঠাৎ তেষ্টা পেলে আমরা অনেকেই ব্যাগ থেকে বোতল বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে নিই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস আপনার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। প্রতিদিন শরীরকে সুস্থ রাখতে নির্দিষ্ট পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি। জল শরীর থেকে টক্সিন দূর করে, হজমে সহায়তা করে এবং কিডনিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। জলস্বল্পতা থেকে ডিহাইড্রেশন, ক্লান্তি এবং নানা রোগ দেখা দিতে পারে।

দিনে কতটা জল প্রয়োজন?

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৩ থেকে ৪ লিটার জল খাওয়া উচিত। তবে এই চাহিদা ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে। সহজভাবে বলতে গেলে, প্রস্রাবের রঙ দেখে বোঝা যায় শরীরে জলের প্রয়োজন মিটছে কি না।

দাঁড়িয়ে জল খাওয়া: বিপদের কারণ

চটজলদি তেষ্টা মেটাতে দাঁড়িয়ে জল খাওয়ার অভ্যাস অনেকের রয়েছে। তবে চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে জল খেলে জলের প্রবাহ খুব দ্রুত শরীরে প্রবেশ করে, ফলে হজমে ব্যাঘাত ঘটতে পারে। এতে স্নায়ুতন্ত্রের উপরও চাপ পড়ে।

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে জল খেলে শরীরের জয়েন্টে জল জমার আশঙ্কা থাকে, যা পরবর্তীতে বাতজনিত সমস্যা ডেকে আনতে পারে। এমনকি শরীরের জলীয় ভারসাম্য নষ্ট হয়ে জয়েন্টে ব্যথা বাড়তে পারে।

শুয়ে জল খাওয়া আরও বিপজ্জনক

অনেকে আবার শুয়ে শুয়ে জল খাওয়ার অভ্যাস করেন, যা আরও বড় সমস্যার কারণ হতে পারে। চিকিৎসকরা বলছেন, এইভাবে জল খেলে শ্বাসনালিতে জল ঢুকে পড়ার আশঙ্কা থাকে, যা থেকে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে।

কীভাবে জল খাওয়া সবচেয়ে উপকারী?

বিশেষজ্ঞদের পরামর্শ—বসে জল খাওয়া শরীরের জন্য সবচেয়ে ভালো। এতে জল ধীরে ধীরে শরীরে প্রবেশ করে এবং হজমে সহায়ক হয়।

শরীর সুস্থ রাখতে জল খাওয়া জরুরি, তবে তার সঙ্গে সঠিক পদ্ধতিও মাথায় রাখা প্রয়োজন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে জল খান এবং চেষ্টা করুন বসে থেকে ধীরে ধীরে পান করতে।

জীবন বাঁচায় জল—তবে পান করুন সচেতনতার সঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া