শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ জুন ২০২৫ ১৮ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গ্রামের সরু রাস্তা পেরিয়ে হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো একটি রাজপ্রাসাদ। সে বাড়ি দেখেই চোখে দেখেই হকচকিয়ে গেল পুলিশ! আসলে এই বাড়ির মালিক চুরির অভিযোগ অভিযুক্ত। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ভেটকাখালি গ্রামের।
ঘটনার সূত্রপাত গত রবিবার (১ জুন) রাতে হাওড়ার রাজাপুর থানার ঘোষালচকের। সেখানে এক বাড়িতে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্তকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসা হয়। তবে, শুরু থেকেই সে নিজের নাম ও ঠিকানা ভুলভাল বলছিল। সোমবার আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ছয়'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম জানায় অমিত দত্ত। দাবি করেন, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানারভেটকাখালি গ্রামে। এরপর মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্তকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায়। সেখানেই এক অদ্ভুত ঘটনা ঘটে, যা রীতিমতো সকলকে অবাক করে দিয়েছে। হকচকিয়ে গিয়েছে পুলিশও।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা দেখেন অভিযুক্তের বাড়ি তিনতলা- বিশাল মার্বেল বসানো বাড়ি, একাধিক ঝাড়বাতি, প্রতিটি ঘরে ফলস সিলিং, দামি কাঠের আসবাবপত্র, বিলাসবহুল বাথরুমে বিশাল বাথটব, এমনকি শরীরচর্চার মেশিনে ভর্তি, একটি প্রাইভেট জিম। বাড়ির বাইরে দু'টি মোটরসাইকেল, বাগান ভর্তি ফুল-ফল, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরায় মোড়া গোটা বাড়ি।
ওই বাড়ি দেখে পুলিশের চোখ একেবারে ছানাবড়া। গ্রামের সরু ঢালাই রাস্তার মাঝে হঠাৎ করে উঠে দাঁড়ানো রাজপ্রাসাদের মতো সেই অট্টালিকা সকলকে স্তম্ভিত করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৩ - ১৪ বছর আগে ধৃত অমিত দত্ত মহেশতলা থেকে এসে চকমানিক এলাকার ভেটকাখালিতে জমি কিনে টিনের ঘরে থাকতে শুরু করেন। ধীরে ধীরে সেই টিনের ঘরই রূপ নেয় একটি বিলাসবহুল প্রাসাদে। তারঁ ব্যবহার মিষ্টভাষী,কারও সঙ্গে কোনওদিন ঝগড়া করেননি। নিয়মিত সাইকেল চালিয়ে বেরোতেন,পরনে সাধারণ পোশাক। তিনি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারেন বলে কেউ কখনও কোনও সন্দেহও করেননি।
তবে স্থানীয়দের একাংশ জানান, আমরা কেউই জানতাম না উনি কি কাজ করতেন। বিষয়টা আমাদের কাছেও সন্দেহজনক ছিল। অভিযুক্তের স্ত্রী বলেন, "কি হয়েছে জানি না, পুলিশ হঠাৎ বাড়িতে আসে। আমরা কিছু জানি না। চুরির ব্যাপারেও কিছু বলার নেই।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় ধৃত অমিত দত্ত একাধিক জেলায় সক্রিয় ছিল কিনা, তাঁর সম্পদের উৎস কী, কাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তবে, বিলাসবহুল এই বাড়ি সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার