শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | প্রোডাকশন হাউসের আড়ালে মেয়েদের বাড়িতে আটকে চলত পর্নোগ্রাফির ব্যবসা, ডোমজুড়ের ঘটনায় অভিযুক্ত মা-ছেলে

Kaushik Roy | ০৮ জুন ২০২৫ ১৫ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রোডকাশন হাউস খুলে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে ডাকা হত মেয়েদের। আর এই সমস্ত কিছুর আড়ালে রমরমিয়ে চলত পর্নোগ্রাফির ব্যবসা। মেয়েদের ডেকে এনে ঘরে বন্দি করে রাখা হত। অফার দেওয়া হত বার ডান্সারের কাজ করার। বিস্ফোরক অভিযোগ উঠে এল বাকড়ার বাসিন্দা আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত আরিয়ান বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে খবর, সোদপুর সুখচর এলাকার বাসিন্দা বছর ২৩ বছরের এক তরুণীর সঙ্গে হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খানের পরিচয় হয়।

অভিযোগ, ওই তরুণীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের প্রস্তাব দিয়ে আরিয়ান ডেকে পাঠায় তার হাওড়ার বাড়িতে। এরপর তরুণী কাজের জন্য ওখানে গেলে আরিয়ান খান ও তার মা শ্বেতা খান তরুণীকে তাদের বাড়িতে আটকে রাখে। তরুণীর অভিযোগ, তার মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল মা ও ছেলে। বাড়িতে বন্দি করে রেখেই তরুণীকে জানানো হয়, ইভেন্ট ম্যানেজমেন্টের কোনও কাজ নেই। বার ডান্সারের কাজ করতে হবে। তার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

কিন্তু ওই তরুণী রাজি না হওয়ায় তাকে প্রচন্ড মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তাকে তাদের বাড়িতে আটকে রেখে জোর করে করানো হয় বাড়ির কাজ। কথা না শুনলেই চলত নির্মম অত্যাচার। জানা গিয়েছে, ওই তরুণীর শরীরের একাধিক জায়গায় মারের দাগ দেখা গিয়েছে। এমনকি, মাথার চুল কেটে দেওয়া, গোপনাঙ্গে রড ঢোকানোর চেষ্টা, মারধরের সময় চিৎকার করলে দেওয়া হত প্রাণে মেরে ফেলার হুমকি।

শনিবার ভোরে ডোমজুড়ের ওই বাড়ি থেকে কোনওরকমে পালিয়ে সোদপুরে নিজের বাড়িতে চলে আসেন তরুণী। এরপরই তাঁকে খড়দহ বলরাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সাগরদত্ত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই, আরিয়ান এবং তার মায়ের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানানো হয়েছে। ডোমজুড় এবং খড়দা থানার পুলিশ একসঙ্গে হানা দিয়েছিল ডোমজুড়ের ওই বাড়িতে। কিন্তু মা এবং ছেলে কাউকেই পাওয়া যায়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া