শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

White nail spot symptoms reasons

স্বাস্থ্য | নখের উপর অর্ধচন্দ্রের মতো সাদা দাগ? সর্বনাশের আগাম ইঙ্গিত নয় তো? জানেন এর অর্থ কী

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৮ জুন ২০২৫ ১৩ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই নখের উপর ফুটে উঠল দুধ-সাদা ছোট্ট দাগ। কখনও একটি, কখনও একাধিক। কখনও বা অর্ধেক নখ জুড়েই চালচিত্রের মতো অর্ধচন্দ্রাকৃতি। এই দাগ দেখে কেউ ভাবেন শরীরে বুঝি ক্যালসিয়ামের ঘাটতি হল, কারও মতে সবটাই ভিটামিনের অভাব। কিন্তু সত্যিই কি তাই? নাকি শরীরের অন্দরের কোনও গোলমালের পূর্বাভাস?

কেন হয় নখে এমন সাদা দাগ? চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এর নাম ‘লিউকোনিখিয়া’। বেশিরভাগ ক্ষেত্রেই এর পিছনে কোনও গুরুতর কারণ থাকে না।
বিশেষজ্ঞদের মতে, নখের উপর এই সাদা দাগের অন্যতম প্রধান কারণ হল সামান্য চোট বা আঘাত। নখের গোড়ায় ‘নেইল ম্যাট্রিক্স’ বলে একটি অংশ থাকে, সেখান থেকেই নখের বৃদ্ধি হয়। এই জায়গাটির উপর হালকা চোট লাগলে তার ছাপ পড়ে নখের উপর। সপ্তাহখানেক পর সেই দাগই সাদা ছোপ আকারে ভেসে ওঠে। ছোটবেলার খেলাধুলার সময় বা দৈনন্দিন কাজে অজান্তে পাওয়া চোটও অনেক সময় এভাবে প্রকাশ পায়।

কখন হবেন সতর্ক?
সাধারণত এই দাগ ক্ষতিকর না হলেও, সব সময় একে হালকাভাবে নেওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি শরীরের অভ্যন্তরীণ সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে।
 * পুষ্টির অভাব: শরীরে জিঙ্ক বা ভিটামিন বি-১২-এর ঘাটতি হলে নখে এমন দাগ দেখা দিতে পারে।
 * অন্যান্য রোগ: ছত্রাকের সংক্রমণ (ফাংগাল ইনফেকশন), অ্যাজমা, হেপাটাইটিস, এমনকি কিডনির সমস্যা বা আর্সেনিকের বিষক্রিয়ার মতো গুরুতর ক্ষেত্রেও এই সাদা দাগ অন্যতম লক্ষণ হতে পারে।
তাই যদি দেখেন বারবার আপনার একাধিক নখে এমন দাগ দেখা দিচ্ছে, তবে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া