শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আম পাড়ার অভিযোগে বেধড়ক মার, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৪ বছরের কিশোর

Kaushik Roy | ০৭ জুন ২০২৫ ১৬ : ৩৫Kaushik Roy

মিল্টন সেন: অন্যের গাছে আম পেড়ে ‘অপরাধ’ করেছে। এই অভিযোগে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরকে নৃশংসভাবে মারধর করা হল। ঘটনায় গুরুতর জখম হয় কিশোরের চোখ। বর্তমানে সে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে কোন্নগরের মাস্টারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই কিশোর একটি বাড়ির আম গাছে আম পাড়তে গিয়েছিল।

অভিযোগ, গাছের মালিক তা দেখে ফেললে এক কিশোর পালিয়ে যায়, কিন্তু ধরা পড়ে যায় সোমন ডোম নামে অপর কিশোরটি। অভিযোগ, তারপরই সোমনকে ব্যাপক মারধর করা হয়। তবে এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে ওই আমগাছের মালিক এবং তার পরিবার। ঘটনার খবর পেয়ে কিশোরের পরিবার ছুটে এসে সোমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে শ্রীরামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। চোখে গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা তাকে পরীক্ষা করে ছেড়ে দেন।

কিন্তু পরে আবার অসহ্য যন্ত্রণা শুরু হলে শুক্রবার তাকে আবার কোন্নগর মাতৃ সদনে ভর্তি করা হয়। সেখান থেকে ফের কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সোমনের পরিবারের অভিযোগ, যে বাড়ির গাছে আম পাড়তে গিয়েছিল, সেই বাড়ির সদস্যরাই তাকে মারধর করেছে। এক টোটো চালকের জড়িত থাকার অভিযোগও তুলেছে পরিবার। যদিও অভিযুক্ত পরিবারের দাবি, মারধরের বিষয়টি সম্পর্কে তাদের কিছু জানা নেই। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে। কিশোরকে এইভাবে মারধর করার পিছনে কার হাত রয়েছে, তদন্ত করে ঘটনার আসল সত্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া