শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ডুবন্ত বহু মানুষকে বাঁচালেও নিজের বেলায় আর পারলেন না! চুঁচুড়ায় গঙ্গায় ডুবে মৃত্যু প্রৌঢ়ের

RD | ০৭ জুন ২০২৫ ১৫ : ৪০Rajit Das

মিল্টন সেন,হুগলি: গঙ্গার পারেই ছিল তাঁর আড্ডা। খুব সাহসী, সাঁতারে ছিলেন পারদর্শী। কখনও গঙ্গায় ডুবন্ত মানুষ নজরে পড়লেই নির্দ্বিধায় ঝাপিয়েছেন। বহু মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন পারে। সেই হিসাব করলে, হয়তো গুণে শেষ করা যাবে না। অথচ অসুস্থতার কারণে সেই প্রৌঢ়-ই এদিন নিজেই গঙ্গায় স্নান করতে নেমে ডুবে গেলেন! বাঁচাতে পাড়লেন না নিজেকে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে চুঁচুড়া পুরোনো লঞ্চ ঘাটে। মৃত্যু হল চুঁচুড়া বড় বাজারের বাসিন্দা সুরেন্দর সাহানি-র(৫০)। 

প্রতিদিন সকালে মাঠে দৌড়াতেন সুরেন্দর। তারপর পুরোনো লঞ্চঘাটে সাঁতার কেটে স্নান করতেন। এদিনও সেই নিয়মের পরিবর্তন হয়নি। সকালে স্থানীয় মাঠে দৌড়ে গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। তার পর হঠাৎই তলিয়ে যান। 

খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তপন দাসগুপ্ত গঙ্গার ঘাটে পৌঁছে যান। পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলে তল্লাশি। 

বিধায়ক তপন দাসগুপ্ত জানান, আগে অনেক লোককে গঙ্গায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে সুরেন্দর। এদিন স্নান করতে নেমে অসুস্থ হয়ে গঙ্গায় ডুবে যান তিনি। অসিত মজুমদার বলেন, "যে জলে ডোবা থেকে বাঁচাতে পারে সেই জলে ডুবে গেলে সেটা নিয়তি ছাড়া আর কি।" প্রৌঢ়ের ভাই বীরেন্দর সাহানী বলেন, "দাদা খুব ভালো সাঁতার জানতেন। প্রতিদিন গঙ্গায় স্নান করতেন। এদিন স্নান করতে নেমে আর ওঠেননি।" হুগলি চুঁচুড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চ্যাটার্জি বলেছেন, "আগামী নভেম্বর মাসে সুরিন্দরের মেয়ের বিয়ে। শুক্রবার লজ বুক করেছে।" 

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়া পুরোনো লঞ্চ ঘাট এলাকায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া