শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জুন ২০২৫ ১৫ : ৪৩Kaushik Roy
মিল্টন সেন: গ্রাহক সেজে গয়নার দোকানে ঢুকে লুট। হাওড়া থেকে হুগলিতে এসে, রীতিমত রেইকি করে ঘটনা ঘটিয়েও মিলল না রেহাই। হাওড়ার শ্যামপুর থেকে অভিযুক্তকে পাকড়াও করল চন্দননগর পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুশান্ত দাস, বাড়ি হাওড়া হেলার শ্যামপুর বড়গাছিয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত ২৮ মে শ্রীরামপুর বৌবাজারের একটি সোনার দোকানে লুঠপাঠের ঘটনাটি ঘটে। গ্রাহক সেজে দোকানে ঢুকে সোনার চেনের গোছা লুঠ করে চম্পট দেয় এক অভিযুক্ত।
জানা গিয়েছে, প্রায় আট লক্ষ টাকার সোনার গয়না লুটের আগে ওই দোকানে দু’দিন এসে রুপোর গয়না কেনার নামে রেইকি করে গিয়েছিল ওই ব্যক্তি। এমনকি, ভাল করে দেখে যায়, দোকানে নিরাপত্তা রক্ষী নেই। দোকানের কলাপসিবল গেটে তালাও দেওয়া থাকে না। অনায়াসে জিনিস নিয়ে পালিয়ে যাওয়া যেতে পারে। সেই সুযোগকে কাজে লাগায় অভিযুক্ত সুশান্ত। তবে কাল হয়ে দাঁড়ায় দোকানের ভিতর থাকা সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরায় তার মুখের স্পষ্ট ছবি ধরা পরে যায়। ঘটনার তদন্তে নেমে সেই ছবি বিভিন্ন থানায় ছড়িয়ে দিয়েছিল পুলিশ। খবর আসে, ওই যুবকের বাড়ি হাওড়ার শ্যামপুর এলাকায়।
বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায় চন্দননগর পুলিশের একটি দল। ছবির সঙ্গে অভিযুক্তের চেহারা মিলে যেতেই গ্রেপ্তার করা হয় সুশান্ত দাসকে। এর আগে কোন্নগরের একটি দোকান থেকেও একই ভাবে লুঠের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে উত্তরপাড়া থানার পুলিশ খুঁজছিল সুশান্তকে। শুক্রবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত এক সময় গুজরাটে গয়না তৈরির কাজ করত। সেখানেও এই একইভাবে বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় সোনার দোকানে রেইকি করত। তারপর সুযোগ বুঝে গয়না হাতিয়ে পালিয়ে যেত। তখনও সে সিসিটিভি ক্যামেরাকে পরোয়া করত না। তাই কখনওই এমন কীর্তি করার সময় মুখও ঢাকত না। এবারেও একই কাজ করেছে, কিন্তু রেহাই মেলেনি। ধরা পড়ে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে অভিযুক্ত সুশান্তকে।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার