শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ জুন ২০২৫ ১৮ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে বিশ্রাম নেওয়ার সময়ও থাকে না। নিপুণ হাতে চলে কোরবানি হয়ে যাওয়া একের পর এক পশুর চামড়া ছাড়ানোর কাজ। একটা কাজ শেষ করেই ছুটতে হয় আরেক জায়গায়। কুরবানির ইদের আগে তুঙ্গে কসাইয়দের চাহিদা। কলকাতা থেকে জেলা, সব জায়গাতেই ছুটতে হবে তাঁদের।
সামনেই ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ইদুল আজহা। যাকে চলতি কথায় বলা হয় কুরবানির ইদ। আরবি শব্দ ইদুল আজহার অর্থ হল ত্যাগের উৎসব। যেখানে ভোরের নামাজ আদায় করার পর ইসলাম ধর্মাবলম্বীরা তাঁদের সামর্থ্য অনুযায়ী ছাগল, গরু, ভেড়া বা উট সর্বশক্তিমান-এর উদ্দেশ্যে কুরবানি করেন।
যেহেতু এই বিশেষ দিনটিতে তাঁরা সকলেই চেষ্টা করেন কুরবানি দিতে তাই ওইদিন ভীষনভাবে চাহিদা বেড়ে যায় কুরবানি হওয়া পশুর চামড়া ছাড়ানোর লোকের বা কসাইয়ের। অবস্থা এমন হয় যে এক জায়গার লোককে ছুটতে হয় অন্য জায়গায়। ফলে এই দিনটিতে কসাইদের কাছে থাকে বড়সড় অর্থ রোজগারের সুযোগ।
মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবীর বলেন, 'মুর্শিদাবাদের সালার এলাকায় অনেক কসাইয়ের বাস। কুরবানির আগে তাঁদের চাহিদা ভীষণ বেড়ে যায়। কুরবানির ইদ উপলক্ষে তাঁদের কাউকে যেতে হয় বাইরের জেলায় আবার কাউকে মুর্শিদাবাদের মধ্যেই নানা জায়গায় যেতে হয়। কারণ, পশুর চামড়া ছাড়ানোর কাজটা একটু অন্যরকম। সকলে যেটা পারেন না। প্রতিটি কাজের জন্য তাঁরা যেমন টাকা নেন তেমনি পশুর চামড়া তাঁরা কিনে নিয়ে যান। এই চামড়া বিক্রি করা অর্থ গরীবদের মধ্যে বিতরণ করা হয়।' তাঁর কথায়, পশুর আকৃতি অনুযায়ী তার চামড়া ছাড়ানোর পারিশ্রমিক নির্ধারিত হয়। সেটা কখনও দেড় হাজার বা সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে।
কসাই ভাড়া করা প্রসঙ্গে রাজ্যের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, 'আমার বাড়িতেই কসাইয়ের উপর নির্ভর করতে হয়। এর জন্য তাঁকে তিন হাজার টাকা দিতে হয়।'
শুধুমাত্র জেলার কসাইদেরই ওইদিন বাইরে যেতে হয় না। কলকাতার কসাইরাও কাজের প্রয়োজনে জেলায় যান। কলকাতার পুট্টু কসাই জানিয়েছেন, 'আমি নিজে দিঘা থেকে বসিরহাট সব জায়গাতেই গিয়েছি। যে আগে কথা বলবে তার কাছেই যাব।' তাঁর কথায়, আমার পারিশ্রমিক দু'হাজার থেকে শুরু হয়ে ১০,০০০ টাকা পর্যন্ত ওঠে। ওইদিন খুবই ব্যস্ততার মাঝে কাটে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার