সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৫ জুন ২০২৫ ১৪ : ৫৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: চেরি টক-মিষ্টি এক ফল, দেখতে যেমন মন ভোলানো, গুণেও ঠিক ততটাই উপকারী। গ্রীষ্মের শুরুতেই বাজারে লালচে আভায় নজর কাড়ে এই ছোট ফলটি। কিন্তু চেরি শুধু স্বাদের নয়, স্বাস্থ্যের দিক থেকেও প্রকৃতির দেওয়া এক আশীর্বাদ। বিশেষজ্ঞদের মতে, চেরির ক্ষারীয় গুণ ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
চেরি শরীরের অম্ল-ক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আজকালকার ব্যস্ত জীবনযাত্রা, ধূমপান, দূষণ, প্রক্রিয়াজাত খাবার, এই সবই শরীরের ভিতরে অম্ল পরিবেশ তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে, এই অবস্থা ক্যানসার কোষের বৃদ্ধিতে সহায়তা করে। ঠিক এই জায়গাতেই সাহায্য করে চেরি। ক্ষারীয় প্রকৃতির এই ফল শরীরের পিএইচ অর্থাৎ অম্ল ক্ষারের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, যা ক্যানসার প্রতিরোধের বড় অস্ত্র।
চেরির মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান দেহের জ্বালা বা ফোলা ভাব কমাতে বিশেষ কার্যকর। বাত, গেঁটেবাত, এমনকি পেশির ব্যথা বা খেলার থেকে প্রাপ্ত আঘাত এই সবেতেই চেরির রস উপশম হিসাবে কাজ করে। নিয়মিত চেরি খেলে প্রদাহ কমে এবং ব্যথা দূরে থাকে।
চেরিতে থাকে পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই তা নিয়ন্ত্রণে থাকলে হৃদপিণ্ড থাকে সুস্থ। চেরি রক্তনালীর প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি অনেকটাই হ্রাস করে।
চেরির মধ্যে মেলাটোনিন নামক এক উপাদান থাকে, এই হরমোন ঘুম আনার জন্য অত্যন্ত জরুরি। যাঁরা অনিদ্রায় ভোগেন, তাঁদের জন্য চেরি হতে পারে একটু সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান। রাতে ঘুমোনোর আগে এক গ্লাস টাটকা চেরির রস শরীরকে ঠান্ডা করে ও ঘুমতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ