শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সীমান্ত থেকে বিএসএফ জওয়ানকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতিদের, বৈঠক বিএসএফ ও বিজিবির

Riya Patra | ০৪ জুন ২০২৫ ১৮ : ২৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বন্ধ করার সময়  এক বিএসএফ জওয়ানকে অপহরণ করার অভিযোগ উঠল কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতিদের বিরুদ্ধে। বুধবার সকাল ৮ টা নাগাদ অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদিও পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষন ফ্ল্যাগ মিটিংয়ের পর অপহৃত বিএসএফের  কনস্টেবলকে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, বুধবার সকালে  মুর্শিদাবাদে সুতি থানার নুরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটি করছিলেন বিএসএফের এক কনস্টেবল। সেই  সময় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার পাতলাটোলা  এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি রাখাল ৬ এবং ৭ নম্বর আউটপোস্টের মাঝে প্রায় দেড়শো মিটার ফাঁকা জায়গা দিয়ে  বেআইনিভাবে  ভারতীয় সীমান্তে প্রবেশ করে। 

 অবৈধভাবে বাংলাদেশি  রাখালদের ভারতে প্রবেশ করতে দেখে সীমান্ত কর্তব্যরত এক   বিএসএফ জওয়ান  বাংলাদেশি নাগরিকদের নিজেদের দেশে ফিরে যেতে বলেন। 
অভিযোগ উঠেছে বাংলাদেশের নাগরিকরা বিএসএফের আদেশকে গুরুত্ব না দিয়ে তাদের গরুগুলোকে ভারতীয় সীমান্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখানে তাদেরকে ঘাস খাওয়াতে থাকে। 

ওই বিএসএফ জওয়ান এরপর গরুগুলিকে বাংলাদেশি সীমান্তের দিকে তাড়িয়ে দিতে থাকেন। অভিযোগ সেই সময়ে প্রায় ১০-১৫ জন বাংলাদেশি নাগরিক জোর করে ভারতীয় সীমান্ত প্রবেশ করে  ওই বিএসএফ জওয়ানের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটি ছিনতাই  করে বাংলাদেশের দিকে দৌড়তে থাকে। 

ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ফিরে পাওয়ার জন্য এরপর বিএসএফের ওই জওয়ানও  বাংলাদেশি নাগরিকদের তাড়া করেন। দৌড়তে গিয়ে অজান্তেই বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা ভিতরে পৌঁছে যাওয়ার পর  স্থানীয় নাগরিকরা  বিএসএফের ওই জওয়ানকে ধরে ফেলে কলা বাগানে দড়ি দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশের বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যার সত্যতা আজকাল. ইন যাচাই করেনি)। 


অন্যদিকে জওয়ান অপহরণ হওয়ার খবর পাওয়ার পরেই বিএসএফের শীর্ষ আধিকারিকরা দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর দুপুর ২টো  পর্যন্ত দুই দেশের  সীমান্তরক্ষী বাহিনীর   আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। ছাড়া পান ওই বিএসএফ জওয়ান। 

এবিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন কে পাণ্ডে বলেন ,'ভিডিওটি আমাদেরও নজরে এসেছে। আমরা ভিডিওটি পরীক্ষা করে দেখছি। এর সত্যতা পাওয়া গেলে এই বিষয়ে আমরা মন্তব্য করব। '


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া