শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ জুন ২০২৫ ১৭ : ৫৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বয়স সন্ধিক্ষণে বালক মনের অদ্ভুত কৌতুহল! আর কৌতুহলের পরিপেক্ষিতে মর্মান্তিক পরিণতি।
বিষ খেতে কেমন হয়?
জানার জন্য প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে ঘরে রাখা কীটনাশক অল্প অল্প করে পান করত নবম শ্রেণির পড়ুয়া এক নাবালক।
জানা গিয়েছে, অল্প অল্প পান করে তাঁর কোনও শারীরিক অসুস্থতা বা সমস্যা হয়নি। বিষের স্বাদ পেলেও তার প্রতিক্রিয়া শরীরে না হওয়ায় কৌতূহল দিনদিন আরও বাড়তে থাকে।
কিন্তু গত শুক্রবার সেই বিষ একটু বেশি পরিমাণে পান করতেই মর্মান্তিক পরিণতি হল নাবালকের। গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে মারা যায় সে। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার সুন্দরপুর গ্রামে।
মৃত নাবালকের কাকা জানান, বিষ সম্পর্কে নানা রকম কৌতুহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে তাঁর ভাইপো। কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই বেশি পরিমাণে পান করে নেয়। এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এই বিষয়ে মনোবিদ ডাঃ শান্তরূপ দে বলেন, বয়স সন্ধিকালে ছেলে–মেয়েদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৌতুহল হয়। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে পরিবারের উদাসীনতা পুরোপুরি দায়ী। যখন পরিবারের লোকজন বিষয়টি জানত বা বুঝতে পেরেছিল তখন তাদের সচেতন হওয়া জরুরি ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার