মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৪ জুন ২০২৫ ১৩ : ৩৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রতিবছর পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় হৃদরোগে। অথচ এই মারণব্যাধি নিয়ে মানুষের মনে এখনও তেমন কোনও হেলদোল নেই। রোজকার অতিসাধরণ কাজও ডেকে আনতে পারে চরম পরিণতি। এমনকি দীর্ঘক্ষণ বসে থাকাও প্রাণঘাতী হতে পারে। অন্তত হৃদরোগের ক্ষেত্রে তা-ই বলছে এক সাম্প্রতিক গবেষণা। কলম্বিয়া ইউনিভার্সিটির ইরমিংগার মেডিক্যাল সেন্টারের গবেষকেরা জানিয়েছেন, দিনে মাত্র ৩০ মিনিট হালকা শরীরচর্চা করলেই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় প্রায় ৬১ শতাংশ।
কী বলছে গবেষণা?
এই গবেষণায় অংশ নেন মোট ৭ হাজার ৯৮৫ জন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি। তাঁদের দৈনন্দিন চলাফেরা, বসে থাকা ও শরীরচর্চার পরিমাণ বিশ্লেষণ করেন গবেষকেরা। দেখা যায়, যাঁরা দিনে ১০ ঘণ্টা বা তার বেশি সময় বসে কাটান এবং ন্যূনতম হাঁটাহাঁটিও করেন না, তাঁদের মধ্যে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।
অন্যদিকে, দিনে অন্তত ৩০ মিনিট নড়াচড়া করা, যেমন- হালকা হাঁটা, ঘরের কাজ, বা সিঁড়ি ভাঙার মতো কর্মকাণ্ড—এই সবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্য ভাবে কম, প্রায় ৬১ শতাংশ।
গবেষকদের মত
এই গবেষণার মুখ্য গবেষক কিথ ডায়াজ বলেন, “বেশি পরিশ্রমের ব্যায়াম নয়, শুধু একটু সচল থাকলেই অনেকটা সুরক্ষিত থাকা যায়। যাঁরা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাঁদের প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে দাঁড়ানো বা হাঁটা উচিত।” কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ বসে থাকলে রক্তচলাচল ধীর হয়ে যায়, বিপাকক্রিয়া কমে যায় এবং শরীরে প্রদাহের প্রবণতা বাড়ে। তারই প্রভাব পড়ে হৃদযন্ত্রেও। অথচ মাঝেমধ্যে দাঁড়ালে বা হাঁটলেই বিষয়টি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
অফিসে বসে থাকা বা বাড়িতে দীর্ঘ সময় শুয়ে-বসে কাটানো বর্তমান প্রজন্মের একাংশের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। গবেষণাটি মনে করিয়ে দিচ্ছে— মোটেও ভাল নয় এই অভ্যাস। শরীর সচল রাখা অত্যন্ত জরুরি। লিফটের বদলে সিঁড়ি, গাড়ির বদলে হেঁটে যাওয়া, কিংবা ফোন দেখতে দেখতে বসে থাকার বদলে খানিক হাঁটাহাঁটি করা —এমন সব আপাততুচ্ছ পরিবর্তনও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। শরীরচর্চা মানেই যে ঘাম ঝরিয়ে ব্যায়াম করতে হবে, তা নয়। রোজকার জীবনে খানিক সচেতনতাই প্রাণ বাঁচাতে পাড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ