শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিয়মিত কাজের দাবি, কাজ বন্ধ করে রেয়ন কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

Pallabi Ghosh | ০৪ জুন ২০২৫ ১৩ : ২১Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। কাজের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান কর্তৃপক্ষের। অশান্তির আশঙ্কায় কারখানা গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। 

রেয়ন কারখানায় স্থায়ী-অস্থায়ী, ঠিকাদার মিলিয়ে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। কারখানার অস্থায়ী শ্রমিকরা ঠিকঠাক কাজ না পাওয়ায়, এদিন অসন্তোষ সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানা গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। কাজে যোগ দেন না কেউ। 

তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বদলি শ্রমিকদের ঠিকমতো কাজ দেয় না। বদলি শ্রমিকদের অভিযোগ, মাসে আট থেকে দশ দিনের বেশি তাঁদের কাজ দেওয়া হয় না। ফলে পরিবার চালাতে তাঁদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একাধিকবার কোম্পানিকে বলেও কোনও লাভ হয়নি। অথচ প্রত্যেক দিন তাঁদের হাজিরা দিতে হয়। হাজিরা না দিলে কার্ড লক করে দেওয়া হয়। তখন আর কাজই পাওয়া যায় না। ফলে অন্য কোথাও কাজ করারও কোনও উপায় নেই। এদিকে আবার কারখানায় এসে বসে থাকলেও, কাজ পাওয়ার কোনও নিশ্চয়তাও নেই। এরই প্রতিবাদে এদিন বদলি শ্রমিকরা কারখানার স্পিনিং, অ্যাসিড প্ল্যান্ট, টেক্সটাইল সহ প্রায় সব বিভাগে কাজ বন্ধ করে দেন। 

বর্তমানে কারখানার শুধুমাত্র ব্রয়লার ও সিএস২ বিভাগ চালু আছে। বদলি শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন স্থায়ী শ্রমিকরাও। তাঁরাও এদিন কাজে যোগ দেননি। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে রেয়ন কারখানায়। স্থায়ী শ্রমিকদের দাবি, বদলি শ্রমিকরা কাজ করলে তাঁদের খাটনি অনেকটাই কম হয়। সেটা করতে দেওয়া হয় না। ফলে তাঁদের উপর অনেক বেশি চাপ পড়ে যায়। এই অচলাবস্থার মাঝেই রেয়ন কর্তৃপক্ষ শ্রমিকদের উদ্দেশ্যে নোটিশ জারি করে। তাতে লেখা বেআইনি স্ট্রাইক করার ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কোম্পানির। এই নিয়ে কর্তৃপক্ষ কারখানার স্বীকৃত পাঁচটা ইউনিয়নকে চিঠি দেয়। চিঠিতে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছেন। শ্রমিকরা যদিও তাঁদের নিয়মিত কাজের দাবিতে অনড়।
ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া