মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৫০Rajat Bose
গত ২৫ তারিখ তেরো বছরের এক নাবালিকা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখছিল। শেরপুর উত্তরপাড়ার বাসিন্দা অভিযুক্ত দেবাশিস বিশ্বাস নাবালিকাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটি নির্মীয়মাণ ঘরে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। নাবালিকার এক প্রতিবেশী যুবক তা দেখে ফেলে এবং দেবাশিসকে বিরত করার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। বরং ঘটনার কথা কাউকে জানালে ফল ভাল হবে না বলে ওই যুবককে হুমকি দেয় অভিযুক্ত। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়। অভিযুক্ত পালিয়ে যায়। তবে শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে বলাগড় থানার পুলিশ। এরপরেই নির্যাতিতা শিশুর পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন বলাগড়ের শেরপুরে পৌঁছে নির্যাতিতা শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন বিধায়ক অসিত মজুমদার। জানান, তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস শিশুর পরিবারের পাশে রয়েছে। বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, ‘সাংসদ লকেট চ্যাটার্জি পরিযায়ী পাখি। পাঁচ বছর তিনি সাংসদ থেকেছেন, অথচ ওই এলাকা দূরের কথা, কোথাও কোনও দিন যাননি। করোনার সময় তাঁকে দেখা যায়নি। এখন রাজনীতি করতে এসেছেন। বিজেপি সাংসদ সর্যত্রই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত যে দলই করুক সে আইনের ঊর্ধ্বে নয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’ বিধায়কের সঙ্গে দেখা করে আশ্বস্ত নির্যাতিতার মা। জানিয়েছেন ধন্যবাদ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার