শুক্রবার ১০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুতাহাটায় শিহরণ! বাজেয়াপ্ত উটের জন্য কাঁটাগাছ জোগাড়ে হিমশিম খাচ্ছে পুলিশ, সকাল হলেই চলছে খোঁজখবর

AD | ০৩ জুন ২০২৫ ১৯ : ৪৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইদের আগে হলদিয়া হয়ে বাংলাদেশে উট পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। পাচারকারীদের কবল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি উট। রাজস্থান থেকে আনা এই উটগুলিকে ফের সেখানেই ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা থানায় এই উটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। 

তবে পাচারকারীদের কবল থেকে উদ্ধার করলেও পুলিশের কাছে এখন এই উটগুলির পরিচর্যা ও খাবার জোগাড়ের বিষয়টি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, এগুলি চোরা পথে রাজস্থান থেকে বেআইনিভাবে আনা হয়েছিল। এই উটগুলির অবস্থান নিয়ে প্রথমে খবর দেন এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস। তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উট নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সোমবার খবর পাওয়ার পরেই সুতাহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে বাসুলিয়া এলাকা থেকে ছয়টি উট উদ্ধার করে। একটি উট শারীরিকভাবে দুর্বল থাকায় ঘটনাস্থলেই তাকে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। বাকি উটগুলি থানায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই উটগুলিকে দেখভালের জন্য এখন সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। খাওয়ার ব্যবস্থাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, শুনেছি উট কাঁটাগাছ খায়। এখন তাদের পছন্দের কাঁটাগাছ কোথায় পাব? সকাল হলেই শুরু হয় খোঁজ খবর। 

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর পরিকল্পনা চলছে।

এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে—কে বা কারা এই পাচারের সঙ্গে যুক্ত, এবং কারা এই উটগুলি নিয়ে এসেছিল। যত তাড়াতাড়ি সম্ভব উটগুলিকে ফেরত পাঠানো যায়, সেদিকেই এখন নজর প্রশাসনের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া