শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উচ্ছেদ রুখতে তৃণমূলের ধর্না, পিছু হটল রেল

Rajat Bose | ০৩ জুন ২০২৫ ১৮ : ১৮Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। রেল উচ্ছেদ রুখতে এবার জন প্রতিনিধিদের নিয়ে ধর্নায় বসলেন সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক। বাধার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে বাধ্য হল রেল কর্তৃপক্ষ।


জানা গেছে, বাঁশবেড়িয়া অবনী পল্লী এলাকায় শতাধিক পরিবারের বসবাস। প্রায় পঞ্চাশ বছর ধরে তাঁরা বসবাস করে আসছেন। মাস খানেক আগে সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কলোনিতে বসবাসকারী মোট ৫৫টি পরিবারকে রেলের তরফে ধরানো হয়েছে উচ্ছেদের নোটিশ। মঙ্গলবার ছিল উচ্ছেদের দিন। রেল উচ্ছেদ রুখতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেলগেটের পাশে অবস্থান শুরু করে তৃণমূল কংগ্রেস। অবস্থানে ছিলেন স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিন উচ্ছেদ প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত বলেছেন, কোনওভাবেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। এই তথ্য আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করতে উদ্যত হয় রেল কর্তৃপক্ষ। এদিন রেলের উচ্ছেদ করার দিন ছিল। তাই তিনি অবস্থান ধর্না শুরু করেছেন। তপন বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, বসবাসকারী সকলেই গরিব মানুষ। একটা পরিবারকেও ওখান থেকে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা যাবে না। রেল বিকল্প জায়গা দিলে তাঁরা নিজেরাই বাসিন্দাদের সেখানে সরিয়ে দেবেন। এদিন বাধার মুখে পরে রেলের তরফ থেকে আরপিএফ আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আগামী সোমবার ব্যান্ডেলে রেলের সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। সেই বৈঠকের নির্যাস থেকেই আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। তবে যাই হোক, পুনর্বাসন ছাড়া কোনওভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না।

 

ছবি:‌ পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া