শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'করব না তোর ঘর', স্বামীর উপর রাগ করে কোলের সন্তানকে নদীতে ছুঁড়ে ফেললেন স্ত্রী, তারপর যা ঘটল

Pallabi Ghosh | ০৩ জুন ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাংসারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর বচসা। তার জের পড়ল কোলের সন্তানের ওপর। রাগের মাথায় সাত মাসের কন্যাসন্তানকে নদীর জলে ছুড়ে ফেললেন বধূ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি গ্রামে। পুলিশ অবশ্য ওই গৃহবধূকে আটক করেছে। 

 

উত্তর ২৪ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জ থানার স্বরূপকাঠি বাসিন্দা অপূর্ব মণ্ডলের (নাম পরিবর্তিত) সঙ্গে বাসন্তী মণ্ডলের (নাম পরিবর্তিত) বিয়ে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অমত সত্ত্বেও বছর দুয়েক আগে অমিত ও বাসন্তী পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। ওই দম্পতির সাত মাসের এক কন্যাসন্তান রয়েছে। রবিবার রাতে অপূর্ব ও বাসন্তীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় বাসন্তী অপূর্বর সঙ্গে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। তারপর কোলের সাত মাসের শিশুকন্যাকে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা রায়মঙ্গল নদীর জলে ছুঁড়ে ফেলেন। স্থানীয় বাসিন্দারা অবশ্য জলে ঝাঁপিয়ে পড়ে ওই শিশুকন্যাকে উদ্ধার করেছেন। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই শিশুটি সুস্থ রয়েছে। 

 

গ্রামবাসীরা ওই গৃহবধূকে আটক করেন। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বাসন্তীকে আটক করেছে। পুলিশি জেরায় বাসন্তী জানিয়েছেন, পুত্র সন্তান না-হওয়ায় স্বামী তাঁকে প্রায়ই নানা কটু কথা বলতেন। সেই অপমান সহ্য না করতে পেরে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। 

 

প্রসঙ্গত, গত ৩১ মে হাসনাবাদ থানার ইছাপুর হলারচক গ্রামে স্বামী-স্ত্রীর গণ্ডগোলের সময় চার মাসের শিশুপুত্র কোল থেকে উঠোন পড়ে যায়। সপ্তাহ না ঘুরতেই আরেক মা তাঁর কোলের সন্তানকে নদীতে ছুড়ে ফেললেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া