শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, বন্ধ হয়ে আছে পঠনপাঠন, কবে থেকে স্কুল যাব? প্রশ্ন পড়ুয়াদের

Kaushik Roy | ০৩ জুন ২০২৫ ১৬ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এলাকার আইন-শৃঙ্খলার পরিস্থিতি গত এক মাসে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জের একাধিক সরকারি স্কুলে গরমের ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও স্বাভাবিক পঠন-পাঠন শুরু করা যায়নি বলে অভিযোগ উঠেছে। 

সামশেরগঞ্জে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছে। তাদেরকে রাখা হয়েছে বিভিন্ন স্কুলে। যে কারণে ধুলিয়ান পুরসভা এলাকা এবং সাহেবনগরে কয়েকটি স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে ব্লক প্রশাসনের শীর্ষস্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দু একদিনের মধ্যেই  সরকারি স্কুলগুলি থেকে কেন্দ্রীয় এবং রাজ্যের বাহিনী সরিয়ে নেওয়া হবে এবং সমস্ত স্কুলে স্বাভাবিক পঠন-পাঠন শুরু করা যাবে। 
 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে সেখানে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে  রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের প্রায় ২০০ জন আধিকারিক রয়েছেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত সেখানে কেন্দ্রীয় বাহিনীর থাকার কথা।  

এই বিপুল সংখ্যক বাহিনী রাখার জন্য প্রশাসনের  তরফে ধুলিয়ান পুরসভা এবং আশেপাশের সমস্ত সরকারি স্কুল অধিগ্রহণ করা হয়েছে। সোমবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শেষে নতুন করে পঠন-পাঠন শুরু হলেও সামশেরগঞ্জে কয়েকটি স্কুলে তা শুরু করা যায়নি।


মঙ্গলবার সামশেরগঞ্জের বিডিও সুজিত কুমার লোধ বলেন, 'এই মুহূর্তে সামশেরগঞ্জে বিভিন্ন বাহিনীর প্রায় ৮০০ জন রয়েছেন।  আমরা আশা করছি দু-একটি স্কুল থেকে আগামীকালের মধ্যেই সমস্ত ফোর্সকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বাকি কয়েকটি জায়গায় আগামী সপ্তাহের মধ্যেই পঠন-পাঠনের জন্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। '

বিডিও জানান,' বিপুলসংখ্যক জওয়ান থাকায় তাঁদের জন্য নতুন করে শৌচাগার তৈরি করতে কিছুটা সময় লাগছে।'  মঙ্গলবার সামশেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত ঘোষসহ থানার অন্য আধিকারিকরা ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাহিনীর থাকার জন্য বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখেন।  
 
জেলা পুলিশ  সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থির হয়েছে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ধুলিয়ান পুরসভা এলাকার বিভিন্ন স্কুল থেকে সরিয়ে নিয়ে সামশেরগঞ্জের  কর্মতীর্থ, কিছু 'গেস্ট হাউস' এবং কোভিড সেফ হাউসে রাখা হবে। ইতিমধ্যেই সেই ভবনগুলো পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। 

তবে গরমের ছুটি শেষ হওয়ার পর সোমবারের মতো মঙ্গলবারেও যে স্কুলে ক্লাস করা যায়নি তা মেনে নিয়েছেন ধুলিয়ান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়শ্রী দত্ত।তিনি বলেন,' আমার স্কুলে প্রায় ৫৪০০ ছাত্রী পড়াশোনা করে। যেহেতু স্কুলের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর  জওয়ানরা রয়েছেন তাই আজও ছাত্রীদেরকে স্কুলে ডাকা হয়নি। শ্রেণীকক্ষগুলি এবং বিদ্যালয়ের শৌচাগার ব্যবহার করার মতো জায়গা নেই। আমরা স্কুলে এসে একাদশ-দ্বাদশ শ্রেণীতে ভর্তির কাজ চালাচ্ছি।'

একই কথা জানিয়েছেন ধুলিয়ান কাঞ্চনতলা  জেডিজে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান। তিনি বলেন,' রাজ্য পুলিশের বাহিনী আমার স্কুলে রয়েছে। তার ফলে গতকালের মত আজও চারটি পিরিয়ড শেষে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ ছাত্র-ছাত্রীরা স্কুলের শৌচাগার ব্যবহার করতে পারছে না।'

সূত্রের খবর, এই দুটি স্কুল ছাড়াও কৃষ্ণকুমার-সন্তোষকুমার স্মৃতি বিদ্যাপীঠ, বানিচাঁদ বালিকা বিদ্যালয়সহ আরও একাধিক স্কুলে স্বাভাবিক পঠনপাঠনের পরিস্থিতি নেই। একাধিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রেণীকক্ষ বাদ দিয়েও শিক্ষকদের বসার ঘর এবং তাঁদের শৌচাগারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দখল করে রেখেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া