শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৩ জুন ২০২৫ ১০ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: টানা বৃষ্টি এবং ভূমিধসের কারণে উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। টানা দুর্যোগে ঘরছাড়া হয়ে পড়েছেন অন্তত ৫.৫ লক্ষ মানুষ। দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। এখানে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২২টি জেলার ৫.৩৫ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে শ্রীভূমি, কাছাড় এবং নগাঁও। বর্তমানে রাজ্যের ১৬৫টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩১,০০০ মানুষ।
গত ২৪ ঘণ্টায় প্রায় ১২,৬১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং মৃত্যু হয়েছে ৯৪টি গবাদি পশুর। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বন্যা কবলিত লক্ষিমপুর জেলা পরিদর্শন করেন। তিনি জানান, অরুণাচল প্রদেশের ওপরের দিকে অবস্থিত নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে রংগানাদি বাঁধ থেকে একসঙ্গে অনেকটা জল ছেড়ে দেওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী জরুরি মেরামতির পাশাপাশি বর্ষার পর বাঁধগুলির পুনঃনির্মাণের আশ্বাস দেন। প্রবল বন্যায় ফলে রাজ্যের রেল, সড়ক ও জলপথ পরিবহনও বিঘ্নিত হয়েছে।
মজুলি ও জোড়হাটের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে ফেরি পরিষেবা। শিলচর থেকে ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে জলাবদ্ধতার কারণে। অরুণাচল প্রদেশেও পরিস্থিতি ভয়াবহ। রাজ্যজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। রাজ্যের ২৩টি জেলায় প্রায় ৯০০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পশ্চিম কামেং, দিবাং ভ্যালি, পাপুম পারে সহ একাধিক জেলায় নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী সাত দিনে উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ৩ জুন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ভীত স্থানীয় বাসিন্দারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার