শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০২ জুন ২০২৫ ১৮ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একাধিক রেল যাত্রী সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বের চাপে পড়ে অবশেষে পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখায় বেশিরভাগ ট্রেন থেকে শৌচাগার তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে আপাতত পিছিয়ে এল ভারতীয় রেল।
সম্প্রতি পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-লালগোলা শাখায় ১১টি 'মেমু' ট্রেন তুলে দিয়ে ইএমইউ ট্রেন চালানো হবে। তবে ইএমইউ রেকগুলিতে কোনও শৌচাগার না থাকায় পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ওই ট্রেনের যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশনে একাধিক ইএমইউ ট্রেনকে ১৯-৩২ মিনিট পর্যন্ত দাঁড় করানো হবে। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যাত্রীরা প্রয়োজন মতো প্রকৃতির ডাকে সাড়া দিতে পারেন। রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আগামী ৪ জুন থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়ে যাবে।
রেলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী রেলমন্ত্রীকে চিঠি লিখে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এর পাশাপাশি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন) নিজে উদ্যোগ নিয়ে একাধিক রেলকর্তা এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে রেলের এই 'অমানবিক' সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন।
এছাড়াও মুর্শিদাবাদের একাধিক রেলওয়ে যাত্রী সংগঠন জানিয়েছিল, ৪ জুন থেকে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেনগুলিতে শৌচাগার না থাকলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি ট্রেন অবরোধ করার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল।
শিয়ালদহ-লালগোলা শাখা যাত্রীদের বক্তব্য ছিল, প্রায় ২২৭ কিলোমিটার যাত্রাপথে যদি ট্রেনের মধ্যে শৌচাগার না থাকে তাহলে বয়স্ক যাত্রীদের পাশাপাশি প্রচুর অসুস্থ এবং সাধারণ নাগরিকরাও অসুবিধার মধ্যে পড়বেন। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্টেশনে প্রকৃতির ডাকে সকলকে সাড়া দেওয়ার রেলের আদেশনামার কোনও যৌক্তিকতা কেউ খুঁজে পাননি।
বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন, “আজ (সোমবার)আমি পূর্ব রেলের ডিআরএমের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছি। তাঁকে সাধারণ যাত্রীদের অসুবিধার কথা বুঝিয়ে বলা হয়েছে। তারপরই রেলের তরফ থেকে পরবর্তী নির্দেশকা জারি না হওয়া পর্যন্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।“
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার