শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ জুন ২০২৫ ১৭ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জয়যাত্রা অব্যাহত কাটোয়ার মেধাবী ছাত্রী দেবদত্তা মাঝির। ২০২৩-এর মাধ্যমিকে প্রথম, ২০২৫-এর উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করার পর, এবারে সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের দেবদত্তা।
সোমবার ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেইই অ্যাডভান্সড-এ মেয়েদের মধ্যে সেরা বাংলার দেবদত্তা। আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকারীও হয়েছেন দেবদত্তা মাঝি।
২০২৫ সালের জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা হয় এদিন। এই পরীক্ষা আয়োজনের দায়িত্বে ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুর জোন থেকে প্রথম এবং সর্বভারতীয় স্তরে মহিলাদের মধ্যে প্রথম স্থানাধিকার করেছেন দেবদত্তা মাঝি।
মোট ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩১২। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, ১৬ নম্বরে স্থান পেয়েছেন তিনি। এর আগে দেবদত্তা ২০২৩ সালের মাধ্যমিকে ৬৯৭ নম্বর এবং জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন মেনস-এর দ্বিতীয় পর্বে ১০০-এ ১০০-ই এনটিএ স্কোর করে রাজ্যের মধ্যে সেরা হয়েছিলেন। কমন র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, শীর্ষস্থানে রয়েছেন আইআইটি দিল্লি জোনের রজিত গুপ্ত।
মোট ৩৬০-এর মধ্যে তিনি পেয়েছেন ৩৩২ নম্বর। তিনি এর আগে জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেনসে দেশের মধ্যে ১৬ নম্বর র্যাঙ্কে জায়গা করে নিয়েছিলেন। ওই জোন থেকে মোট ১১,৩৭০ জন উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথম দশে রয়েছেন ৪ জন। চলতি বছর এই পরীক্ষা দিয়েছিলেন ১,৮০,৪২২ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৪৪,৯৭৪ জন ছাত্র এবং ৯,৪০৪ জন ছাত্রী।
গত ১৮ মে, রবিবার দু’টি পর্বে পরীক্ষা নেওয়া হয়েছিল। পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত বিষয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জ্যাব)-এর তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়ে থাকে। দেশের সাতটি আঞ্চলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর মধ্যে যে কোনও একটি প্রতিষ্ঠানের উপর প্রতি বছর এই পরীক্ষার দায়িত্ব থাকে। দেশের বিভিন্ন আইআইটি এবং নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আইআইটি খড়্গপুর জোন থেকে মোট ৫,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন।
এই পরীক্ষায় উত্তীর্ণদের সামনে দেশের বিভিন্ন আই আই টি এবং আই আই এম সাইট পড়ার সুযোগ থাকে। এবছর ৯৪০৪ জন ছাত্রী এই পরীক্ষায় বসেন। তাদের মধ্যেই প্রথম হয়েছেন দেবদত্তা। যদিও সামগ্রিকভাবে তার র্যাঙ্ক ১৬তম। কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের শিক্ষিকা দেবদত্তার মা। দেবদত্তা ওই স্কুলের ছাত্রী। তাঁর মা শেলি দাঁ বলেছেন, 'ওর লক্ষ্য আই আই এস সি বেঙ্গালুরুতে বি টেক পড়া। ওর এই সাফল্য আমাদের কাছে আনন্দের।' গণিত বা কম্পিউটারের কোনো বিষয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা রয়েছে দেবদত্তার। ম্যাথ তার প্রিয় সাবজেক্ট। জানা গেছে মাধ্যমিকে প্রথম হওয়ার পর থেকেই পড়াশুনায় আরও মন দেন। লক্ষ্য ছিল সর্বভারতীয় জয়েন্টে এক' শর মধ্যে থাকা। টপার হয়েই তাক লাগালেন দেবদত্তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার