শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০২ জুন ২০২৫ ১৭ : ৫০Kaushik Roy
মিল্টন সেন: যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে অভিনব উদ্যোগ। খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে জিটি রোড সংলগ্ন গর্জি মোড় থেকে ডিভিসি খাল এবং দিল্লি রোডের মধ্যে নতুন সংযোগ সড়ক তৈরির কাজ। সোমবার যৌথভাবে এলাকা পরিদর্শন করলেন প্রশাসন এবং রেলের আধিকারিকেরা। জানা গিয়েছে, দ্রুত শুরু হতে চলেছে চাঁপদানী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন জিটি রোড ডিভিসি খাল এবং দিল্লি রোডের মধ্যে একটি রাস্তা তৈরির কাজ। রাস্তাটি জিটি রোড থেকে সিঙ্গুর ব্লকের বিঘাটি গ্রাম পঞ্চায়েতের গর্জি মোড়ের সংলগ্ন দিল্লি রোডের সঙ্গে যুক্ত হবে।
রাস্তাটি নির্মাণ করা হবে ডিভিসি খালের পার ধরে। ইতিমধ্যেই হুগলি জেলা প্রশাসনের তরফে নবান্নের পি-ডব্লিউডি সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এদিন বৈদ্যবাটি এবং ভদ্রেশ্বর রেলওয়ে স্টেশনের মধ্যে রেল ওভার ব্রিজ (আরওবি) নির্মাণের জন্য ডিভিসি খাল, জিটি রোড থেকে দিল্লি রোড পর্যন্ত এই সড়ক নির্মাণের জন্য যৌথ পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন্, এসডিও চন্দননগর, চেয়ারম্যান চাঁপদানী পৌরসভা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি হুগলি বিভাগ, এইই- সেচ, আইসি-ভদ্রেশ্বর, জোনাল অফিসার- চাঁপদানী টি.ও.পি. এবং এইএন লিলুয়া-পূর্ব রেলওয়ে।
ইতিমধ্যেই খালপারের ঝোপঝাড় পরিষ্কার করে প্রস্তাবিত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে। সম্প্রতি এসডিও চন্দননগর পূর্ব রেলওয়েকে প্রয়োজনীয় এনওসি প্রদানের নির্দেশ দিয়েছিলেন, যাতে পি-ডব্লিউডি বিভাগ প্রয়োজনীয় কাজ শুরু করতে পারে। বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, ‘জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। ভদ্রেশ্বর, চাঁপদানী এবং বৈদ্যবাটি পৌরসভার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার