শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলার দুয়ারে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, ঝড়-জলে ছারখার হবে বাংলার কোন অংশ? এখুনি দেখুন আপডেট

Kaushik Roy | ০২ জুন ২০২৫ ১৬ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাংলার প্রতিবেশি রাজ্য বিহারের ওপরেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পূর্ব বিহার এবং তার আশেপাশের অঞ্চলে সমুদ্রের ১.৫ কিলোমিটার ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল থেকে অসম পর্যন্ত ছড়িয়েছে একটি নিম্লচাপ অঞ্চল। সমুদ্রের ০.৯ কিলোমিটার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অঞ্চলটি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের তীব্রতা। দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে পুরোপুরি উল্টো। শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া সহ একাধিক জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। অন্যদিকে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন।

সকাল থেকেই কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা যেতে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শহরে টানা বৃষ্টি বা বড় কোনও ঝড়ের আশঙ্কা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮টা ৩০ মিনিটে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা শহরবাসীর জন্য প্রবল অস্বস্তির কারণ হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ৬ জুনের পর থেকে আবহাওয়া আবার শুষ্ক ও গরম হয়ে উঠবে বলে পূর্বাভাস। জনসাধারণকে সতর্কতামূলক কিছু দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া