শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০২ জুন ২০২৫ ১৬ : ০২Rajat Bose
মিল্টন সেন, হুগলি: প্রায় ১২ দিনের মাথায় নিখোঁজ মাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন মেয়ে। চিকিৎসার জন্য স্ত্রীকে দিল্লি নিয়ে যেতে বিভ্রান্তির সূত্রপাত। দিনটা ছিল ২০ মে সকাল। রিজার্ভেশন করা ছিল। বিহারের মুঙ্গের জেলার জামালপুর থেকে ট্রেনে যাওয়ার কথা ছিল দিল্লি। স্ত্রী নিলম ঝাঁ (৫৮)–র সঙ্গে স্টেশনে পৌঁছে জামালপুরে কর্মরত রেলের কর্মী বিলাশ ঝাঁ লক্ষ করেন রেলের পাশ তিনি বাড়িতে ভুলে এসেছেন। স্ত্রীকে ষ্টেশনে বসিয়ে বাড়ি আসেন। এরপর তড়িঘড়ি পাশ নিয়ে স্টেশনে পৌঁছে দেখেন তাঁর স্ত্রী সেখানে নেই। তন্ন তন্ন করে স্টেশন চত্বর খুঁজেও স্ত্রীর খোঁজ পাননি। অভিযোগ জানানো হয় রেল পুলিশে। জানানো হয় জিআরপি থানায়, স্থানীয় থানায়। পাঁচ মেয়ের সঙ্গে বাবা অনেক দৌড়াদৌড়ি করেন, কোনও খোঁজ পাওয়া যায় না। ছবি সহযোগে পোস্টার লাগানো হয় স্টেশন চত্বরে। খোঁজ দিতে পারলে পুরস্কারের কথাও ঘোষণা করা হয়।
এদিকে, গত ২৬ মে দিল্লি রোডের ধারে গুরুতর জখম এবং সংজ্ঞাহীন অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ। তাঁকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। চিকিৎসায় ক্রমশই সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। কিন্তু কিছুতেই তাঁর নাম ঠিকানা বলতে পারেননি। নাম বলতে না পারার কারণে অজানা রুগী হিসেবেই হাসপাতালে মহিলা বিভাগে ভর্তি রাখা হয় তাঁকে। চিকিৎসকেরা বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোয়ারদার গত শুক্রবার বিষয়টি জানান হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের কাছে। হ্যাম রেডিওর নেটওয়ার্ক বিহারের মুঙ্গের জেলায় ওই মহিলার পরিবারকে খুঁজে বের করে ফেলে। ছবি দেখানো হলে চিনতে পারেন সকলেই। কান্নায় ভেঙে পরে মেয়েরা। তার পর ট্রেন ধরে সোমবার তাঁরা মাক নিয়ে বিহার ফিরে যান। মেয়েদের অভিযোগ, বিহারের পুলিশ তাঁদের কোনও রকমের সাহায্য করেনি। বাংলার পুলিশ তাঁর মাকে বাঁচিয়েছে। আর হ্যাম রেডিওর মাধ্যমে তাঁরা তাঁদের মাকে খুঁজে পেয়েছেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার