শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০১ জুন ২০২৫ ২০ : ৪৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার ঘটনা ঘিরে উত্তাল শান্তিনিকেতন। পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের শুরু হয়েছে ভাঙচুরের কাজ। রবিবার সকালে প্রায় ৯টা নাগাদ দেখা যায়, একটি আর্ট অর্ডার ঢুকিয়ে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী ‘আবাস’ নামক বাড়িটি। অথচ বাড়ির মূল গেটে এখনও বোলপুর পৌরসভার দেওয়া তালা ঝুলছে। প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে চালু হল এই ভাঙার কাজ?
এর আগে প্রথম দফায় ভাঙচুর শুরুর সময় বোলপুর পৌরসভা হস্তক্ষেপ করে গেটে তালা মেরে কাজ বন্ধ করে দেয়। কিন্তু এবার সেই নির্দেশিকা কার্যত অগ্রাহ্য করেই গুঁড়িয়ে দেওয়া হল বাড়িটি। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ফোন ধরেননি।
এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে শান্তিনিকেতনের ইতিহাস, আবেগ ও শিল্পচর্চার দীর্ঘ পরম্পরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, এবং বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। বহু সময় ধরে এই বাড়িতে থেকেছেন অবনীন্দ্রনাথ নিজেও। তাঁর স্মরণেই এলাকার নাম রাখা হয়েছিল ‘অবনপল্লী’।
শান্তিনিকেতনের বহু অধ্যাপক, আশ্রমিক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "একজন জাতীয় স্তরের শিল্পীর স্মৃতি রক্ষায় যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে শান্তিনিকেতনের ভবিষ্যৎ কোথায়?" জানা গিয়েছে, ঐতিহ্যবাহী এই বাড়ির জায়গায় ভবিষ্যতে বহুতল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে আশঙ্কা, কবির আদর্শে গড়ে ওঠা শান্তিনিকেতন কি তবে ঠিকাদার ও জমি হাঙরদের কবলে পড়তে চলেছে?
প্রসঙ্গত, অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু চিত্রশিল্পী নন, একাধারে লেখকও। তাঁর সৃষ্ট ‘রাজকাহিনী’, ‘ক্ষীরের পুতুল’, ‘নালক’, ‘ভারত শিল্প’, ‘শকুন্তলা’ প্রভৃতি গ্রন্থ আজও সমানভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, শিল্পচর্চা, এবং শান্তিনিকেতনের নানা মুহূর্ত ইতিহাস হয়ে আছে অসংখ্য লেখনীতে।
এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে শুধুই একখণ্ড স্থাপত্য নয়, মুছে যাচ্ছে ইতিহাস, মুছে যাচ্ছে আবেগ—এই ভাবনায় শোকস্তব্ধ শান্তিনিকেতন। প্রশাসনিক নীরবতা এবং তৎপরতার অভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী স্মৃতি আজ শুধুই অতীত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার