শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৫০, খাবারের নমুনা সংগ্রহ করল স্বাস্থ্য দপ্তর

Kaushik Roy | ০১ জুন ২০২৫ ১৭ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ কমপক্ষে ৫০ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পররপাড় গ্রাম পঞ্চায়েতের বস্টারি এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা মালতি দাস নামে এক মহিলা বাড়িতে নারায়ণ পুজোর আয়োজন করেছিলেন। নিমন্ত্রিত ছিলেন এলাকার শতাধিক গ্রামবাসী। পুজো শেষে নারায়ণ ঠাকুরের সিন্নি প্রসাদ গ্রহণ করেন উপস্থিক সকলেই। পাশাপাশি, ডাল-ভাতও খাওয়ানো হয় নিমন্ত্রিতদের। শনিবার দুপুরের পর থেকে আচমকাই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাদের আচমকা পেট ব্যথা এবং পাতলা পায়খানা শুরু হয়।

অসুস্থরা যন্ত্রণায় কাতরাতে শুরু করলে তাদের আলিপুরদুয়ার এক নম্বর ব্লক পাঁচকলগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিকেল গড়াতে গড়াতে আরও বাড়তে শুরু করে অসুস্থের সংখ্যা। রবিবার সকাল থেকে প্রায় কুড়ি জনেরও বেশি নাগরিক ফের অসুস্থ হয়ে পড়েন। আচমকা এলাকার এত সংখ্যক মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কারণে এলাকাবাসীদের মনে প্রশ্ন জাগে। খোঁজখবর নিয়ে জানা যায় পুজোর প্রসাদ খেয়েই স্থানীয় বাসিন্দারা অসুস্থ হচ্ছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়।

জানা গিয়েছে, রবিবার দুপুর পর্যন্ত এলাকার প্রায় ৫০ জনেরও বেশি মানুষ প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে পাঁচকলগুলি গ্রামীণ হাসপাতালে মোট ১০ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি। এছাড়া তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ঠিক কি কারণে গ্রামের বাসিন্দারা অসুস্থ হচ্ছেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রামের বাসিন্দাদের অসুস্থ হওয়ার কারণ সুনিশ্চিত করতে মালতী দাসের বাড়ি থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর। সমগ্র ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তাদের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া