শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আলিপুরদুয়ার থেকে দিঘার বাসে দুর্গাপুজো পর্যন্ত ২৫% ছাড়, ঘোষণা চেয়ারম্যানের

Kaushik Roy | ০১ জুন ২০২৫ ১৬ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পর্যটকদের জন্য বিশেষ ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। মাত্র ১৬১০ টাকায় বাসে চড়ে আলিপুরদুয়ার থেকে দিঘা যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। শনিবার আলিপুরদুয়ার এনবিএসটিসি ডিপো থেকে ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে এসে দিঘা জগন্নাথ মন্দির দর্শনের জন্য ৬টি বাতানুকুল ভলভো বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো শনিবার আলিপুরদুয়ার কোর্ট এনবিএসটিসি ডিপো থেকে আনুষ্ঠানিক ভাবে সেই বাস পরিষেবা চালু হয়।

সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সবুজ পতাকা উড়িয়ে বাস পরিষেবার সূচনা করেন। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলাপতিষদের মেন্টর মৃদুল গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ও ডিপিএসসির চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ অন্যান্য অতিথিরা। প্রথম দিনে ৪৪ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্যেশে রওনা দিয়েছে আলিপুরদুয়ার থেকে দিঘার বিশেষ ভলভো বাস। সপ্তাহে বুধবার এবং শনিবার আলিপুরদুয়ার কোর্ট ডিপো থেকে দুপুর ২টো নাগাদ বাস ছাড়বে।

জানা গিয়েছে, এই বাসে একটি সিট সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্যও। কলকাতা থেকেও যাত্রীরা বাসে করে ডুয়ার্স ঘুরতে আসতে পারবেন। বাসের সিটগুলি আরামদায়ক ও পুশব্যাক সুবিধাযুক্ত। যাত্রীদের নিরাপত্তায় থাকছে প্যানিক বাটন, সিসিটিভি মনিটরিং, এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকছে বিনামূল্যে কম্বল ও পানীয় জলের ব্যবস্থা।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন বলেন, ‘বর্তমানে আমরা একটি ভলভো চেয়ারকার বাস পরিষেবা চালু করলাম। আগামীতে আরও একটি ভলভো স্লিপার বাস চালু হবে। যেহেতু দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে সে কারণে এলাকার সাধারণ মানুষদের মন্দির দর্শনের জন্য মুখ্যমন্ত্রী ৬টি বাতানুকূল বাস পরিষেবার ঘোষণা করেন। আলিপুরদুয়ার নিয়ে মোট ৫টি বাস চালু করা হয়েছে। যাত্রীরা আগাম বাসের টিকিট বুকিং করতে পারবেন। অনলাইন ও অফলাইন দু’রকম ভাবেই টিকিট বুক করা যাবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া