শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘ওরা মা-মেয়ে ডাইনি’, টেনে-হিঁচড়ে মারধোর গোটা পরিবারকে, পরিণতি চোখে জল আনবে

Riya Patra | ০১ জুন ২০২৫ ১৩ : ৪৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বালুরঘাটে ডাইনি অপবাদে নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ, ডাইনি অপবাদ দিয়ে, এক আদিবাসী পরিবারকে গ্রাম ঘুরিয়ে, মারধোর করা হয়েছে। আতঙ্কে ঘরছাড়া দুই মহিলা ও তিন শিশু। 

কুসংস্কারের বিষদাঁত এখনো অক্ষত। তীব্র নারকীয় ঘটনাটি ঘটেছে  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের নওপাড়া এলাকায়। শুক্রবার রাতে ডাইনি অপবাদে এক আদিবাসী পরিবারকে প্রকাশ্য রাস্তায় মারধর করে গোটা গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে একদল উত্তেজিত গ্রামবাসীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে ওই পরিবারকে।

স্থানীয় সূত্রে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে,  বাড়িতে নিয়মিত পুজোপাঠ করতেন ওই পরিবারের সদস্যরা। সেই কারণেই মহিলা এবং তাঁর ছোট মেয়েকে ‘ডাইনি’ তকমা দেয় গ্রামবাসীরা। শুক্রবার রাতে তাঁদের বাড়ি থেকে একপ্রকার টেনে হিঁচড়ে বের করে গ্রাম ঘোরানো হয়। সঙ্গে চলতে থাকে বেধড়ক মারধোর।

 ছোট ছোট তিন শিশুও সেই হিংসার হাত থেকে রেহাই পায়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। একই সঙ্গে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বহু আগেই মারা গিয়েছেন। অভিযোগকারিণীর আশঙ্কা যে কোনও সময়ে তাঁদের প্রানহানি হতে পারে। দ্বারস্থ হয়েছেন পুলিশের। ঘটনা জানিয়ে অনিল কিস্কু, কমলেশ সরেন, রাজু সোরেন, নির্মল হাসদা, মেরি কিস্কু সহ ৭ জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, ‘এক বছর আগেও এমন ঘটনা ঘটেছিল। সালিশি সভায় মিটমাট হলেও পরিস্থিতি যে আদতে বদলায়নি, তা শুক্রবারের ভয়াবহতা ফের একবার প্রমাণ করল।‘


এদিকে, ঘটনার নেপথ্যে সম্পত্তির জটিলতাও উঠে আসছে। অভিযোগকারিণীর আত্মীয় রবি হাসদার দাবি, পরিবারটি পুরুষহীন হওয়ায়  জমি দখলের অভিসন্ধিতেই এমন বর্বরতা চালানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া