সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১৩ : ৩৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সকাল সকাল উঠে এক কাপ গরম জল নিন, তার মধ্যে মিশিয়ে নিন অল্প আদা আর লেবুর রস—এই পানীয়তেই মন মজেছে অনেকের। কেউ পান করছেন ওজন কমাতে, কেউ বা হজম ঠিক রাখতে। কিন্তু আসলে কী কী উপকার পাওয়া যায় এই লেবু-আদা মেশানো গরম জল খেলে?
আয়ুর্বেদ থেকে আধুনিক চিকিৎসা—সব ক্ষেত্রেই এই পানীয়ের গুণাগুণের কথা উঠে এসেছে বারবার। নিয়ম করে খেলে শরীর ভাল থাকে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দেখে নেওয়া যাক, ঠিক কী কী ভাবে উপকারে আসে এই পানীয়।
হজমের গোলমাল কমায়
আদা হজমের জন্য খুবই উপকারী। পাকস্থলীতে গ্যাস জমে থাকলে তা কমায়, পেটে হালকা হয়। অন্যদিকে লেবু পিত্তরসের ক্ষরণ বাড়িয়ে হজম প্রক্রিয়া মসৃণ করে তোলে। সকালে খালি পেটে এই পানীয় খেলে বদহজম, অম্বল—এসব অনেকটাই কমে যায়।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
এই পানীয় মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, যার ফলে ক্যালরি ঝরানো তুলনামূলক ভাবে সহজ হয়। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ফ্যাট ভাঙতে সাহায্য করে, আর আদা দীর্ঘক্ষণ পেট ভরাট থাকার অনুভূতি দেয়। ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার চাহিদা কমে।
ইমিউন সিস্টেমকে করে মজবুত
লেবু আর আদা—দু’টিতেই আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। লেবুতে আছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ভাইরাসঘটিত সর্দি-কাশির মতো ছোটখাটো সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসনালীতে জমে থাকা কফ বেরিয়ে যায়।
ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়
এই পানীয় শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। ফলে ত্বক পরিষ্কার থাকে, ব্রণর প্রবণতা কমে। লেবু ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা ত্বককে রাখে টানটান আর উজ্জ্বল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ