শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০১ জুন ২০২৫ ১২ : ৫৭Rajit Das
শ্রেয়সী পাল: শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের বাড়িতে সকেট বোমা মারার অভিযোগে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ডোমকল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রের খবর, রবিবার দুপুর পর্যন্ত টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বা তাঁর পরিবারের তরফ থেকে এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
সূত্রের খবর, গতকাল রাত দু'টো নাগাদ ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামানের কুঠির মোড় এলাকার বাড়িতে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী সকেট বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাটি তাঁর বাড়ির সিঁড়ি ঘরের নিচে ফাটে বলে জানা গিয়েছে। এই ঘটনার সময় কামরুজ্জামান নিজের পরিবার নিয়ে বাড়িতেই ঘুমাচ্ছিলেন।
যদিও বোমার আঘাতে তৃণমূল নেতার পরিবারের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে কী কারণে শাসকদলের হেভিওয়েট নেতার বাড়িতে সকেট বোমা ছোড়া হল তা ভাবিয়ে তুলেছে সকলকে।
স্থানীয় বাসিন্দা দিপালী কর্মকার বলেন, 'গতকাল রাত দু'টো নাগাদ আমরা যখন ঘুমিয়ে ছিলাম সেই সময় হঠাৎই প্রচন্ড জোরে একটি শব্দ শুনতে পাই। প্রথমে আমরা মনে করেছিলাম কোনও গাড়ির টায়ার ফেটে গিয়েছে। তবে আজ সকালে জানতে পারি কামরুজ্জামানের বাড়িতে কেউ বা কারা বোমা মেরেছে।'
প্রসঙ্গত ডোমকল পুরসভার পুরসভা বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কামরুজ্জামানের স্ত্রী টুলুয়ারা বিবি পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নিজের বাড়িতে বোমা মারার ঘটনা সম্পর্কে বলেন, 'আমার অনুমান আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে আতঙ্কিত করার জন্যই রাতের অন্ধকারে কেউ বা কারা বোমা মেরেছে। তবে এই দুষ্কৃতী দল সুযোগ পেলে আমার উপর প্রাণঘাতী হামলা করতে পারে।'
বাড়িতে হামলার ঘটনার সঙ্গে দলীয় কোনও কোন্দলের সম্পর্ক নেই বলে জানিয়েছেন কামরুজ্জামান। তিনি বলেন,' সম্প্রতি স্থানীয় কিছু লোকজন সমাজমাধ্যমে কিছু কথা লিখছেন। আর সেই সুযোগে ঘোলা জলে মাছ ধরার জন্য এলাকার কিছু দুষ্কৃতী ডোমকলকে ফের একবার অশান্ত করার চেষ্টা করছে। সেই কারণেই আমার বাড়িতে এই হামলা হয়ে থাকতে পারে।'
গোটা ঘটনা প্রসঙ্গে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম বলেন ,'পুলিশ -প্রশাসনকে আমিও ঘটনাটি জানিয়েছি। তাঁরা যেন সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার