সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০১ জুন ২০২৫ ১১ : ৫৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এক নীরব ঘাতক। প্রাথমিক পর্যায়ে কোনও উপসর্গ দেখা না দিলেও, ভিতরে ভিতরে ক্ষয় করতে থাকে হৃদয়, কিডনি, এমনকি মস্তিষ্ককেও। অনেকেই ভাবেন, শুধুমাত্র অতিরিক্ত নুন খাওয়া বা বংশগত কারণেই এই সমস্যা হয়। কিন্তু বাস্তবে, আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাসও অজান্তেই রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। জেনে নিন এমনই পাঁচটি দৈনন্দিন অভ্যাস, যেগুলি বদল না আনলে হাই ব্লাড প্রেসারের ঝুঁকি ক্রমেই বাড়বে।
১. অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ
সকালে এক কাপ কফি না হলে দিনই শুরু হয় না? কিংবা পড়ার টেবিলে ঘণ্টার পর ঘণ্টা চা-কফি চলছেই? সাবধান। ক্যাফেইন সাময়িকভাবে মস্তিষ্ককে চাঙ্গা করলেও, একাধিক গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ হঠাৎ করে সিস্টোলিক রক্তচাপ ১০–১৫ পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁরা হাই ব্লাড প্রেসারের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
২. অপর্যাপ্ত ঘুম
রাত জেগে সিরিজ দেখেন? কিংবা অতিরিক্ত কাজের চাপে তিন-চার ঘণ্টার বেশি ঘুমনোর সময় পান না? শরীর কিন্তু এই অনিয়ম সহজে মেনে নেবে না। ঘুম পর্যাপ্ত না হলে শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা সরাসরি রক্তচাপ বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত ৬ ঘণ্টার কম ঘুমান, তাঁদের হাইপারটেনশনের আশঙ্কা দ্বিগুণ।
৩. দীর্ঘক্ষণ বসে থাকা
ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিতে ল্যাপটপের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটানো এখন নিত্যদিনের চিত্র। অথচ, এই স্থিতধী জীবনযাপন রক্তচাপের এক অন্যতম অনুঘটক। রক্ত সঞ্চালনের গতি কমে গেলে হৃদয়ের ওপর চাপ বাড়ে, যার ফল—উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ৩০ মিনিট অন্তর অন্তত ৫ মিনিট হাঁটাচলা করা উচিত।
৪. লবণের অতিরিক্ত ব্যবহার
চটপটি, মুড়ি, আলুভাজা কিংবা রেস্টুরেন্টের প্রিয় বিরিয়ানি—সর্বত্রই লুকিয়ে থাকে ‘সোডিয়াম’, যায় মূল উৎস লবণ। অতিরিক্ত নুন শরীরে জল ধরে রাখে, যার ফলস্বরূপ রক্তনালীর চাপ বাড়ে। দৈনিক সোডিয়াম গ্রহণ ৫ গ্রামের মধ্যে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা, যা মাত্র এক চামচ লবণের সমান। কাজেই তার বেশি লবণ খেলেই বাড়বে উচ্চ রক্তচাপের ঝুঁকি।
৫. মানসিক চাপ ও উদ্বেগ
মন যদি ভাল না থাকে, শরীরও ভাল থাকে না—কথাটা শুধু কথার কথা নয়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ রক্তচাপ বাড়ানোর অন্যতম বড় কারণ। কর্টিসল ও অ্যাড্রেনালিনের মাত্রা বাড়লে রক্তনালীগুলি সঙ্কুচিত হয়, হৃদপিণ্ডকে বেশি জোরে কাজ করতে হয়, ফলে রক্তচাপও চড়চড় করে বাড়ে। নিয়মিত ধ্যান, প্রাণায়াম কিংবা মনপ্রাণ জুড়ানো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা প্রয়োজন। নইলে বাড়তে পারে রক্তচাপ।
ছোট ছোট অভ্যাসে বদলই পারে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে। প্রতিদিনের চা-কফির মাত্রা নিয়ন্ত্রণে রাখা, সময়মতো ঘুম, মাঝেমাঝে উঠে হাঁটা, খাবারে লবণের পরিমাণ কমানো এবং মানসিক স্বাস্থ্যরক্ষা—এই পাঁচটি সহজ অভ্যাসই হতে পারে রক্তচাপ কমানোর চাবিকাঠি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ