শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শীত কবে পড়বে, হাপিত্যেশ গুড় কারবারিদের

Kaushik Roy | ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮ : ৪৯Kaushik Roy
অমিতকুমার ঘোষ, কৃষ্ণনগর: এবার শীত কম। চিন্তায় মাজদিয়ার খেজুরের গুড়ের উৎপাদক থেকে ব্যবসায়ীরা। শীত বেশি না পড়ায় এবার এই খেজুর বা নলেন গুড়ের উৎপাদন অনেকটাই কম। তার থেকেও বড় কথা শীত না পড়লে গুড় ভালো হয় না। গুড়ের রংও ভালো হয় না। স্বাদও ভালো হয় না। ভালো মানের গুড় না হওয়ায় সকলের কপালেই চিন্তার ভাঁজ। নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের খেজুরের গুড় বিখ্যাত। গুড় উৎপাদক সমীর দাস জানালেন, "এবার শীত কম থাকায় রসের পরিমাণ কম হচ্ছে। রস যা হচ্ছে সেটাও ভালো মানের হচ্ছে না।



ফলে আমাদের লোকসান বাড়ছে। কারণ আমরা গোটা মরসুমের জন্যে গাছ কিনে রস পেড়ে গুড় তৈরি করে ব্যবসা করি।" গোটা কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে আছে প্রচুর খেজুরের গাছ। আর সেই সব গাছের রস থেকে শীতকালে তৈরি হয় উৎকৃষ্ট খেজুরের গুড়। মাজদিয়াকে কেন্দ্র করে এই খেজুরের গুড়ের রমরমা কারবার চলে। মাজদিয়াতে প্রত্যেক রবি এবং বুধবার বসে খেজুরের গুড়ের হাট। সেখান থেকে উৎকৃষ্ট মানের খেজুরের গুড় কিনে কলকাতা সহ গোটা রাজ্য বা রাজ্যের বাইরেও খেজুরের গুড়ের ব্যবসায়ীরা নিয়ে যান। কলকাতার বিখ্যাত অনেক মিষ্টির দোকান নলেন গুড়ের মিষ্টির জন্য মাজদিয়ার গুড়ের ওপর নির্ভর করে।

গুড় সম্পর্কে অভিজ্ঞ মাজদিয়ার প্রবীণ বাসিন্দা স্বপন ভৌমিক জানালেন, এবার শীত এতটাই কম যে রস খুবই কম হচ্ছে। ফলে গুড়ের পরিমাণও কম হচ্ছে। আর তার রং এবং স্বাদও ভালো হচ্ছে না। ফলে চাষী গুড়ের দাম পাচ্ছেন না। রস কম হওয়ায় অনেকে আবার রসে চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। ফলে গুড়ের মান আরও কমে যাচ্ছে।" এবার চাষীর কাছ থেকে ভালো গুড় কিনতে গেলে কিলো প্রতি ৩০০ বা ৩৫০ টাকা পড়ছে। তবে চিনি দেওয়া অর্থাৎ ভেজাল গুড় কিলো প্রতি কিলো ১০০ বা ১৫০ টাকাতেও পাওয়া যাচ্ছে। এখন শীতের মরসুমের প্রায় মাঝামাঝি সময়। সকলেই এখন আশায় যদি মরসুমের শেষ লগ্নে শীত একটু দাপটের সঙ্গে ব্যাটিং করে তবে নলেন গুড়ের ব্যবসা জমবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া