শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ৩১ মে ২০২৫ ১৭ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-লালগোলা শাখার সাধারণ যাত্রীরা ট্রেনের সফরকালীন সময়ে এবার বড় অসুবিধার সম্মুখীন হতে চলেছেন বলে অভিযোগ উঠেছে। রেল বোর্ড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ থেকে লালগোলার পর্যন্ত প্রায় ২২৭ কিলোমিটার দীর্ঘ পথে এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেনগুলো চলে তার মধ্যে বেশিরভাগ ট্রেনে আর শৌচাগার থাকবে না।
রেল বোর্ডের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। রেল বোর্ডের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার বহরমপুর কোর্ট স্টেশনের ম্যানেজারের সঙ্গে দেখা করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তিনি শিয়ালদহ ডিআরএম এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন বলে দাবি করেছেন।
বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন,' রেল বোর্ডের তরফে সম্প্রতি একটি সার্কুলার এসে পৌঁছেছে যেখানে শিয়ালদহ- লালগোলা শাখায় মেমু ট্রেনের পরিবর্তে ইএমইউ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। এই ট্রেনগুলোতে কোনও শৌচাগার নেই। সাধারণ মানুষের অসুবিধা আরও বাড়িয়ে রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণনগরে নতুন ট্রেনগুলো ৩০ -৩২ মিনিট দাঁড়াবে এবং ওই সময়ের মধ্যে ট্রেনের যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে।'
তাঁর কথায়, 'কীভাবে তাঁরা এই সিদ্ধান্ত নিলেন আমি জানিনা। কৃষ্ণনগরে যখন ট্রেন এসে থামবে তখন কি ট্রেনের সমস্ত যাত্রীরা নিজেদের জিনিসপত্র সঙ্গে নিয়ে শৌচাগারে যাবেন? তা না হলে সেই সময় মালের দেখভাল কে করবে? কৃষ্ণনগর স্টেশনে কি একসঙ্গে হাজার হাজার মানুষকে শৌচাগারের সুবিধা দেওয়ার মত পরিকাঠামো বর্তমানে রয়েছে?'
বিজেপি বিধায়ক বলেন,' শিয়ালদহ- লালগোলা শাখায় প্রচুর বয়স্ক মানুষ এবং চিকিৎসার প্রয়োজনে অনেক মানুষকে যাতায়াত করতে হয়। তাঁরা অনেকেই একা ট্রেনের শৌচাগারে যেতে পারেন না। তাহলে ৩০মিনিটের মধ্যে কীভাবে ট্রেন থেকে নেমে স্টেশনের শৌচাগার ব্যবহার করে আবার ট্রেনে ফিরে আসবেন! আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব রেল পরিষেবাকে উন্নততর করার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছেন, সেখানে কীভাবে রেল বোর্ডের কিছু কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন আমার জানা নেই। শিয়ালদহ থেকে লালগোলা প্রায় ২২৭ কিলোমিটার এই দীর্ঘযাত্রা পথে মানুষের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়লে তাঁরা কি কৃষ্ণনগর স্টেশন কখন আসবে সেই অপেক্ষায় থাকবেন? আমি রেল বোর্ডের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। আজ বহরমপুরের স্টেশন ম্যানেজারকে আমার লিখিত প্রতিবাদ জানিয়েছি। আগামী সোমবার ডিআরএম-এর সঙ্গে দেখা করে আমি নিজের প্রতিবাদ জানাবো।'
রেলের এই সিদ্ধান্তে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ যাত্রীরাও। অনেকেই বলেন ,মুর্শিদাবাদ থেকে ট্রেনেই সব থেকে কম সময়ে কলকাতা যাওয়া সম্ভব। কিন্তু যে কারণে কৃষ্ণনগরে ট্রেনগুলোকে ৩০ মিনিট আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরফলে ট্রেন যাত্রার সময় বাড়বে।
সূত্রের খবর, রেলবোর্ড ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ-লালগোলা শাখায় শৌচাগারের সুবিধা যুক্ত কোচগুলো আপাতত কাটোয়া -আজিমগঞ্জ শাখায় ব্যবহার করা হবে। তার বদলে শিয়ালদহ -লালগোলা শাখায় ইএমইউ ট্রেন চলবে। বিজেপিসহ প্রায় সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে রেল বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে করা হলেও রেলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৪ জুন থেকে নতুন এই ব্যবস্থা শিয়ালদহ - লালগোলা শাখায় কার্যকর হয়ে যাবে।
এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'একসঙ্গে কোনও দিনই ট্রেনের সব যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়নি। এক্ষেত্রেও হবে না। আশা করব যাত্রীরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার