শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কুলো থেকে প্রদীপ, রয়েছে নানা ফল, মধ্যবিত্ত থেকে শাঁসালো শ্বশুর, জামাই আদর করতে তৈরি 'জামাই স্পেশাল মিষ্টির থালি'

AD | ৩১ মে ২০২৫ ১৬ : ৩৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জামাইয়ের কথা ভেবেই তৈরি। রবিবার জামাইষষ্ঠী। জামাইয়ের পাতে নানা কিসিমের মিষ্টি তুলে দেবার দেদার আয়োজন মিষ্টির জন্য বিখ্যাত বর্ধমানে। 

এই শহরের মিষ্টির দোকানগুলি প্রতিটি উৎসব বা অনুষ্ঠানে স্পেশাল মিষ্টির আয়োজন নিয়ে হাজির হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

এবারের চমক 'জামাই স্পেশাল থালি'। এক একটি প্ল্যাটার পনেরো থেকে কুড়িটি মিষ্টি দিয়ে সাজানো আছে। কোনওটিতে রয়েছে কুলো আবার কোনওটিতে রয়েছে লাভ সাইনের শেপ। এতে রয়েছে প্রদীপ, সুপারি, কলা, আম, লিচু-সহ আরও নানা আকারের মিষ্টি। 

এক একটি প্ল্যাটারের দাম এক এক রকম। মধ্যবিত্ত শ্বশুরের কথা মাথায় রেখে থালির দাম আছে ২৫০ টাকা। শাঁসালো শ্বশুরের থালি ৩৫০-৪০০ টাকার। শনিবার থেকেই ভিড় জমেছে দোকানে। পকেটে একটু চাপ পড়লেও শনিবার থেকেই ক্রেতারা দোকানে হানা দিচ্ছেন জামাইয়ের মন জোগাতে।

শুধু থালিই নয়। আছে নানারকম ফিউশন মিষ্টিও। আছে আম্রপালি আম, লিচু,পটল,কলা। আছে লক্ষ্মীর পদচিহ্ন আঁকা মিষ্টি। আর আছে নৌকা, স্ট্রবেরি, গোলাপ এবং জামাইষষ্ঠী লেখা মিষ্টির পসরা। ডায়াবেটিসে ভোগা জামাইদের কথা মাথায় রেখে আছে স্টিভিয়া সন্দেশ, কালাকাঁদ, চিত্তরঞ্জন। এগুলো সবই কম মিষ্টির। নরম পাকের তৈরি। 

আছে চিলি রসগোল্লা, আম রসগোল্লা,  স্ট্রবেরি, অরেঞ্জ রসগোল্লা। সন্দেশ, পান্তুয়া, আমুল সন্দেশ, পোস্তর লাড্ডু। আরও অনেক পরিচিত মিষ্টি। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। তাও আছে জামাইয়ের মনোহরণ করতে৷ 

এবারে বাজারদর অনেকটাই চড়া। তবে মিষ্টির বাজারে তার প্রভাব পড়েনি। তাই মিষ্টিমুখ করাতেও আয়োজনের কসুর নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া