শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ৩১ মে ২০২৫ ১৪ : ৫৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপূর্ব উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিদর্ভ পর্যন্ত একটি বিরাট মেঘ রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এর সঙ্গে একজোট হয়েছে মৌসুমী বায়ু। ফলে সেখান থেকে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলেই জানিয়ে দিল হাওয়া অফিস।
নিম্নচাপের হাত থেকে খানিকটা রেহাই পেয়েছে বঙ্গবাসী। দিনের বেলা খানিকটা অস্বস্তিকর গরম থাকলেও যেখানে মেঘ থাকছে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে। এই ধরণের পরিস্থিতি এখন চলবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে। ফলে সেখানে এরাজ্যের দুই বঙ্গেই এখন বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে যেখানে বেশি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের বিভিন্ন অংশ যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ফলে সেখানে জারি করা হয়েছে সতর্কতা।
অন্যদিকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন অংশেও আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে। কোনও জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
নিম্নচাপ বাংলাদেশে ঘুরে যাওয়ায় বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে। যদিও আরও চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসম ভবন।
সপ্তাহান্তেও বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে। কোনও জেলায় তখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার