শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

স্বাস্থ্য | রোজকার এই একটি বদভ্যাস কমিয়ে দিতে পারে শুক্রাণুর সংখ্যা! বন্ধ করে দিতে পারে পিতৃত্বের পথ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ৩১ মে ২০২৫ ১৪ : ০৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ বিশ্ব তামাক বিরোধী দিবস। তামাক নয়, বেছে নিন জীবন—এই বার্তাই বারবার দিতে চায় এই দিন। কিন্তু পরিসংখ্যান বলছে, সতর্কবার্তা চোখে পড়লেও, ফুসফুসের ভিতরে তার ধোঁয়া ছড়াতেই থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ তামাকজনিত রোগে প্রাণ হারান। এদের মধ্যে ১৩ লক্ষেরও বেশি মানুষ নিজে না খেলেও, পরোক্ষ ধূমপানের শিকার। তামাকের ব্যবহার শুধু ব্যক্তিস্বাস্থ্যের ক্ষতি করে না, গোটা সমাজ ও অর্থনীতির উপর ফেলে মারাত্মক প্রভাব।
১. ফুসফুস নয়, যেন আগুনে পোড়া স্পঞ্জ
 ধূমপান ফুসফুসের জন্য ঘাতক। আমেরিকার অ্যান্ডারসন ক্যানসার গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, ফুসফুসের ক্যানসারের ৯০ শতাংশই তামাকের জন্য। শুধু ক্যানসার নয়, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা, সিওপিডি-র মতো অসুখেও আক্রান্ত হন তামাকসেবীরা।
২. হার্টের হাড়ভাঙা খাটুনি
 তামাক হৃদস্পন্দন বাড়ায়—রক্তচাপ বাড়িয়ে হার্ট অ্যাটাক ডেকে আনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, তামাক সেবনকারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দু’গুণ বেশি।
৩. সন্তান চাই? তবে ছাড়ুন তামাক আজই
 তামাক প্রজনন ক্ষমতাতেও কুপ্রভাব ফেলে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর গুণগত মান কমে যায়, মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণে সমস্যা হয়। গর্ভবতী মায়ের ধূমপানে গর্ভস্থ শিশুর উপর পড়ে মারাত্মক প্রভাব—অকালপ্রসব, কম ওজন এমনকি শিশুমৃত্যুও হতে পারে।
৪. শুধু শরীর নয়, মাথাও রিক্ত হয়
 তামাকের নিকোটিন ক্ষণিকের উত্তেজনা দিলেও, দীর্ঘমেয়াদে উদ্বেগ, অবসাদ, এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায়। মস্তিষ্কের স্নায়ুতে ধীরে ধীরে জাঁকিয়ে বসে বিষ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নিকোটিন আসক্তি ডিপ্রেশনের পথও প্রশস্ত করে।
৫. শুধু আপনি নন, আশপাশের মানুষরাও বিপদে
 ‘প্যাসিভ স্মোকার’ শব্দটা শুনেছেন নিশ্চয়? পরোক্ষ ধূমপান—যেখানে আপনি না খেলেও, অন্যের ধোঁয়া আপনাকে অসুস্থ করছে। বাড়িতে শিশু বা বৃদ্ধ থাকলে তাঁদের শ্বাসযন্ত্রে সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলে এই বিষাক্ত ধোঁয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া