মঙ্গলবার ২৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ৩০ মে ২০২৫ ১৯ : ০৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে টোটো চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জিয়াগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেলার বেশ কয়েকটি থানা এলাকায় অভিযান চালিয়ে টোটো চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোট ১১টি টোটো। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে।
জিয়াগঞ্জ থানা এক আধিকারিক জানান, গত ৪ এপ্রিল জিয়াগঞ্জ থানা এলাকায় একটি টোটো চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনা তদন্ত করতে নেমে বৃহস্পতিবার রাতে লালগোলা থানার অন্তর্গত বলরামপুর এলাকা থেকে মিঠুন শেখ ওরফে রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় টোটো চুরির এই চক্রের সঙ্গে জেলায় বিভিন্ন থানা এলাকার আরও বেশ কয়েকজন যুবক জড়িয়ে রয়েছেন। এরপর বৃহস্পতিবার রাতেই জিয়াগঞ্জ থানার পুলিশের দল জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে জলঙ্গি থানা এলাকা থেকে আমিনুল ইসলাম, মুর্শিদাবাদ থানা এলাকা থেকে সেলিম শেখ, সাগরদিঘি থানা এলাকা থেকে গোলাম কিবরিয়া এবং লালগোলা থানা এলাকা থেকে আসাদুল শেখ নামে আরও চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
জিয়াগঞ্জ থানার ওই আধিকারিক বলেন, ধৃতরা একটি চক্র তৈরি করে জেলার নানা প্রান্তে নিত্য নতুন পদ্ধতিতে টোটো চুরি করতেন। আপাতত তাঁদের হেফাজত থেকে মোট ১১টি চুরি যাওয়া টোটো উদ্ধার করা সম্ভব হয়েছে। জলঙ্গি এলাকায় আরও চারটি চুরি যাওয়া টোটোর সন্ধান পাওয়া গিয়েছে। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা মূলত বহরমপুর, লালবাগ, জলঙ্গি-সহ আরও কয়েকটি এলাকা থেকে টোটোগুলি চুরি করতেন। এরপর সেগুলি ধুলিয়ান, জলঙ্গি এবং সাগরদিঘি এলাকায় বিক্রি করা হতো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছেন কমপক্ষে ৪০-৫০টি টোটো চুরি করে বিভিন্ন জায়গায় তাঁরা লুকিয়ে রেখেছেন অথবা বিক্রি করে দিয়েছেন। চোরাই টোটো কারা ক্রয় করতেন এবং কোথায় এগুলি বিক্রি হয় পুলিশ বিস্তারিতভাবে তদন্ত করে দেখছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার