শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই 'সিঁদুর' নিয়ে বিক্ষোভ, পুলিশকে সিঁদুর পড়িয়ে দিলেন বিজেপি কর্মীরা, তুমুল বিতণ্ডা চুঁচুড়ায়

AD | ৩০ মে ২০২৫ ২৩ : ০৩Abhijit Das

মিল্টন সেন, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 'সিঁদুর' মন্তব্যের পরেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে নেমেছিল বিজেপি নেতৃত্ব। সেই বিক্ষোভ চলাকালীনই মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পড়ানো নিয়ে তুমুল বিতণ্ডা চুঁচুড়ায়। 

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী 'অপারেশন সিঁদুর' নিয়ে কার্যত ভোটের প্রচার করেছেন, অভিযোগ তৃণমূলের। তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেছেন, "সিঁদুর বিক্রি করতে এসেছেন প্রধানমন্ত্রী"। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী এঁয়ো স্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন। তাই এদিন চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কপালে এবং গালে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। তা দেখে, অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি কর্মীদের বারণ করেন। কেন কর্তব্যরত পুলিশকর্মীদের জোর করে সিঁদুর পড়ানো হল, তা নিয়ে শুরু হয় তুমুল বিতণ্ডা। বিজেপির দাবি, পুলিশকর্মীরা নিজে থেকেই সিঁদুর পরেছেন। 

বিজেপি কর্মী নিরুপা চক্রবর্তী বলেন, "সিঁদুর আমাদের অহংকার, অস্তিত্ব। আমি নিজে সিঁদুর পরব, বিবাহিত মহিলাদের সিঁদুর পরাব।

এই ঘটনার নিন্দা করে তৃণমূলের তরফ থেকে এক্স (পূর্বতন টুইটার)-এ লেখা হয়, "এটি প্রতিবাদ নয়, চূড়ান্ত হেনস্থা। হুগলীতে মহিলা পুলিশকর্মীদের মাথায় জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার ঘটনা সম্পূর্ণ অবমাননাকর। ঊর্দিধারী মহিলাদের শুধুই অপমানই করেনি বিজেপি কর্মীরা, সিঁদুরের মতো পবিত্র জিনিসকে সস্তার রাজনীতিতে ব্যবহার করছেন।"

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া