শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পদ্মশ্রী সম্মান নিয়ে ফিরলেন শিলিগুড়িতে, রাজবংশী সমাজের উজ্জ্বল নক্ষত্র নগেন্দ্রনাথ রায়কে ঘিরে উৎসবেব মেজাজ

Kaushik Roy | ৩০ মে ২০২৫ ২২ : ০১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাজবংশী সমাজের এক উজ্জ্বল নক্ষত্র পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। শুক্রবার সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সম্মান নিয়ে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফিরলেন তিনি। পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়, দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি, রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা, সাহিত্য, ছোট গল্প, ও রাজবংশী ভাষায় ১৬০০ পাতার রামায়ণ গ্রন্থের অনুবাদ করেছেন। গত পয়লা বৈশাখে রাজবংশী মুকুলন ও নিকিলন কমিটির মাধ্যমে এবং কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখয়াতের উপস্থিতিতে  জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়।

নগেন্দ্রমাথের বাড়ি উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল শিবমন্দির আঠারো খাই অঞ্চলের চৈইতন্য পুর গ্রামে। তাঁর বয়স বর্তমানে ৭২ বছর। তাঁর এই সাফল্যের দিনটি রাজবংশী সম্প্রদায়ের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাগডোগরা বিমানবন্দর থেকে রাজবংশী রামায়ণ প্রচার কমিটি, উত্তরবঙ্গের রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ এদিন বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়কে স্বাগত জানাতে। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পরেই খুশি ও উল্লাসে মেতে উঠে গোটা উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষ।

বিমানবন্দর থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান সমাজের বিভিন্ন বর্গের মানুষ। পিছনে পড়ে নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলও। বিভিন্ন জায়গায় মিষ্টিমুখ করানো হয় তাঁকে। এমনকি, একাধিক জায়গায় দেশি বাজনা বাজিয়ে, নাচগানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাঁকে। এদিন নিজের এলাকায় ফিরে শিবমন্দিরে ঠাকুর পঞ্চানন বার্মার মূর্তিতে মাল্যদান করে নিজের বাসভবনে যান নগেন্দ্রনাথ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডঃ অমল কান্তি রায়, রাজবংশী প্রচার কমিটির অন্যতম সদস্য সুরত বর্মন, ডক্টর পরিমল চন্দ্র রায়, অতুল রায় সহ রাজবংশী রামায়ণ কমিটির সদস্য সদস্যগণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া