শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ৩০ মে ২০২৫ ২১ : ১৪Riya Patra
শিল্পী চার: বাঁকুড়া জেলার খাগ বৈকুণ্ঠপুর গ্রামের পাশের ঘন জঙ্গলে রয়েছেন এক রহস্যময় বনদেবী-'দেহলী পরী'। 'পরী' শব্দটি থাকলেও, কোনো মূর্তি নেই। দেবী পূজিতা হন হাতি ও ঘোড়ার প্রতিকৃতি রূপে। এই পরী কোনও রূপকথার চরিত্র নয়। তিনি এই গ্রামের মানুষের কাছে এক জীবন্ত ভক্তি ও ভয়ের দেবী।
প্রায় দেড়শ বছর আগের কথা। তখন গ্রামবাসীরা থাকতেন ঘরডিহি নামে এক গভীর জঙ্গলের ভিতরের গ্রামে। সেখানেই সীতাপত্র গাছের তলায় থাকতেন দেহলী পরী। কথিত আছে, এক রাতে স্বপ্নে দেবী জানান, শিশুর কান্না, ঢেঁকিতে ধান ভানার শব্দ, কুলোর আওয়াজ তিনি সহ্য করতে পারছেন না। তাই তিনি পশ্চিম দিকে জঙ্গলের পাশে স্থান পরিবর্তন করছেন এবং তিন দিনের মধ্যে সেখানেই তাঁকে খুঁজে পুজো দিয়ে স্থাপন করতে হবে। না হলে ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে সকলকে।
স্বপ্নের নির্দেশ মতো, পরদিনই ঢাক-ঢোল নিয়ে দেবীকে খুঁজে পাওয়া যায়। সেই থেকে ওই স্থানেই বিরাজ করছেন দেহলী পরী। গ্রামের স্থান পরিবর্তন হলেও, দেবীর স্থান বদল হয়নি। গ্রামের লোকজন এখনও বছরে দু’টি নির্দিষ্ট দিনে মকর সংক্রান্তির পরের দিন এবং দশহরার দিন প্রায় চার কিলোমিটার জঙ্গলের ভিতর হেঁটে যান পূজা দিতে। দেবীর পুজো আজও অক্ষরে অক্ষরে পালন হয়।
এই দেবীর পুজোতে বলি একটি বাধ্যতামূলক রীতি। একটি পাঁঠা ও একটি মোরগ বলি দিতে হয়। একবার গ্রামের কিছু যুবক বলির বিরুদ্ধে অবস্থান নিয়ে পাঁঠা বলি বন্ধ করে দেন। কথিত আছে, সেই রাতেই পূজারী স্বপ্নে দেখেন, দেবী কূপিতা। তিনি জানান, এর ফল সবাইকে ভোগ করতে হবে। লোকমুখে শোনা যায়, পরদিন গ্রামে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হয় এক গৃহবধূর। তারপর থেকে কেউ আর সাহস করেনি নিয়ম ভাঙার।
দেহলী পরী শুধুমাত্র এক বনদেবীর পরিচয় নয়, ওই অঞ্চলের মানুষের বিশ্বাস, সংস্কার এবং প্রাচীন লোকবিশ্বাসের এক জীবন্ত সাক্ষ্য। আজও তাঁর পূজায় ভক্তি যেমন আছে, তেমনই রয়েছে এক অলৌকিক ভয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার