শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সঙ্গে ছাতা না রাখলেই মহা বিপদ, আরও বাড়বে দুর্যোগ, বৃষ্টি নিয়ে আলিপুরের মেগা আপডেট জানুন

Kaushik Roy | ২৯ মে ২০২৫ ০১ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপের সতর্কতার মধ্যেই বর্ষা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল এবার সময়ের আগেই কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে, অন্যান্য রাজ্যেও বর্ষা ঢুকবে সময়ের আগে। আরও কিছু অংশে অগ্রসর হয়েছে—ছত্তিশগড় ও ওড়িশার আরও কিছু অংশ, এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশ, উত্তর-পূর্ব ভারতের অবশিষ্ট অংশ, উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং গোটা সিকিম জুড়ে প্রবেশ করে গিয়েছে বর্ষা।

পাশাপাশি, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের কিছু অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। বর্তমানে মুম্বই, আলিয়ানগর, আদিলাবাদ, ভবানীপটন, পুরী, স্যান্ডহেডস এবং বালুরঘাট দিয়ে বিস্তৃত হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সীমারেখা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১-২ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের বাকি অংশের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারে। কারণ, মৌসুমী বায়ুর অগ্রসরের জন্য পরিবেশ অনুকূল রয়েছে। ফলে রাজ্যে, আগামী কয়েকদিনে বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমাদের রিপোর্ট অনুযায়ী বাংলাতেও ৪৮ ঘণ্টার পূর্বাভাস আছে ভারী বর্ষার। সেক্ষেত্রে সরকারের যা যা করণীয় সব করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে আমি নিজেও বৈঠক করেছি, জেলার প্রত্যেক ব্লকে ব্লকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোথাও প্রয়োজন হয় ত্রাণ শিবির বা মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সব তৈরি করা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি চলছে। সমুদ্রে যাওয়া থেকে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। জেলা প্রশাসনকেও নজর রাখতে বলা হয়েছে। ত্রাণের বিষয়টাও আমরা তৈরি রেখেছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া