শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ি ভাড়া চাওয়ায় খিটখিটে বৃদ্ধার চূড়ান্ত গালিগালাজ, রাত হতেই বন্ধুদের নিয়ে গিয়ে যা করল যুবক, চারদিকে রক্ত আর রক্ত…

Riya Patra | ২৯ মে ২০২৫ ২৩ : ৪০Riya Patra

মিল্টন সেন,হুগলি: খিটখিটে বৃদ্ধা, তাঁর জন্যই বাড়ি ভাড়া পাওয়া যায়নি। উল্টে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিলেন। সেই রাগেই খুন! ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল ৭৬ বছরের বৃদ্ধাকে? ঘটনাটি ঘটে ২৫ মে রাতে, ধনেখালি থানার অন্তর্গত সোমসপুরে। নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বাসিন্দা জয়াবতী মুখার্জী(৭৬)-এর রক্তাক্ত দেহ। তদন্ত শুরু করেছিল পুলিশ। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খিটখিটে মেজাজের জয়াবতী সবসময় মুখ করতেন। কথায় কথায় গালিগালাজ করতেন। সম্প্রতি তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িতে ঘর ভাড়া নিতে গিয়ে বৃদ্ধার জন্য ভাড়া পায়নি এক যুবক। ভাড়া নিতে গিয়ে বৃদ্ধার গালিগালাজ খেয়ে ফিরতে হয়েছিল। সেই রাগে বন্ধুদের সঙ্গে নিয়ে বৃদ্ধাকে ইট দিয়ে থেঁতলে খুন করে বলে অভিযোগ।

 তদন্তে নেমে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে ধনেখালি থানার পুলিশ। হেফাজতে নিয়ে বৃহস্পতিবার ঘটনার পুননির্মাণ করা হয়। এই প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, ‘ধনেখালি সোমসপুরের বাসিন্দা জয়াবতী মুখার্জী। গত ২৬ মে সকালে তাঁর বাড়ি থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন অনেক আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। পুলিশ একটি স্বতস্প্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। সন্দেহ ভাজন চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন সোমসপুর দুলেপাড়ার যুবক। বৃদ্ধা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িতে ভাড়া থাকতে গিয়েছিল সে। ভাড়া নেওয়া দূরস্থান, বৃদ্ধা তাকে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিলেন। বৃদ্ধার জন্যই সেদিন ঘর ভাড়া নিতে পারেনি সে। সেই রাগে ২৫ মে গভীর রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে বৃদ্ধাকে ইট দিয়ে থেঁতলে খুন করে। ঘটনায় চারজন যুক্ত ছিল। চারজনকেই গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে নেয়।‘ এদিন তাদের নিয়ে ঘটনার পুননির্মাণ করে। ডিএসপি বলেছেন, ধৃতরা খুনের অভিযোগে স্বীকার করেছে।

 ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া