শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ মে ২০২৫ ২১ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিশেষভাবে সক্ষম ভাগ্নেকে ভালো চাকরি করে দেবেন মামা। এই আশা নিয়েই পঞ্চায়েত সদস্য ভাইয়ের হাতে মোটা টাকা তুলে দিয়েছিল দিদি- জামাইবাবু। কিন্তু টাকা দেওয়ার দীর্ঘদিন পরও ভাগ্নের চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চাইতে গিয়ে জুটলো মার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে।
পঞ্চায়েত সদস্য এবং তার সঙ্গীদের মারে গুরুতর জখম হয়েছেন চারজন। তাঁদেরকে প্রথমে মহেশাইল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগতাই-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য শরিফুল শেখকে তার বোন শরিফা খাতুন এবং জামাইবাবু জিয়াউর রহমান বছর খানেক আগে প্রায় ২৫,০০০ টাকা দিয়েছিলেন নিজেদের বিশেষভাবে সক্ষম ছেলের জন্য একটি চাকরি করে দেওয়ার জন্য। কিন্তু বছর ঘুরতে চললেও শরিফুল ভাগ্নের চাকরির ব্যবস্থা তো করতেই পারেনি, উল্টো দিদি জামাইবাবু টাকা ফেরত চাইতে গেলে সম্প্রতি তাঁদেরকে হুমকি দেওয়া শুরু হয়।
জিয়াউর অভিযোগ করেন,' আমার ছেলে বিশেষভাবে সক্ষম। বছরখানেক আগে আমার শ্যালক শরিফুল তাকে একটি চাকরি করে দেওয়ার জন্য আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে কোথাও কোনও চাকরি পায়নি। সেই কারণেই শরিফুলকে দেওয়া টাকা ফেরত চেয়েছিলাম।'
তিনি অভিযোগ করেন,' শরিফুলের কাছে টাকা ফেরত চাওয়ার জন্য তার গুন্ডাবাহিনী আমার পরিবারের চারজনকে বাঁশ, লাঠিসহ অন্যান্য অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করেছে। আমাদের বাড়ির আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছে।'
জিয়াউর বলেন,' আমার শ্যালক এলাকায় অত্যন্ত প্রভাবশালী। তার অনুগত গুন্ডাদের ভয়ে আমরা এখন বাড়ি ছাড়া হয়ে রয়েছি। এলাকায় ঢুকলে আমাদেরকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।'
সুতি থানার এক আধিকারিক জানিয়েছেন, আক্রান্ত পরিবারের তরফ থেকে কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার