শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভেঙে পড়তে পারে গাছ, জমতে পারে জল, আশঙ্কা ভূমিধসের, প্রবল দুর্যোগে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ

Riya Patra | ২৯ মে ২০২৫ ২০ : ১৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুপুরেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সাগরদ্বীপ থেকে ৬০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান এই গভীর নিম্নচাপের। দিঘা থেকে ১১০ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে রয়েছে। বাংলাদেশের মঙ্গলা থেকে ১৮০ কিমি, খেপুপাড়া থেকে ১৮০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এটি। 

নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সতর্কতা জারি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। দু'দিনেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩১ মে পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। জুন মাসের প্রথম দিনেও উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। 

একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ, প্রবল ঝড় বৃষ্টির কারণে সম্ভাব্য ক্ষতির বিষয়েও। কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর-

উপকূলীয় জেলাগুলিতে গাছের ডাল ভেঙে পড়ার সম্ভাবনা। পেঁপে, কলার মতো হালকা গাছগুলি উপড়ে পড়তে পারে ঝড়ে।  

ক্ষতি হতে পারে মাঠে থাকা ফসল, শাক-সবজির।

জল জমার সম্ভাবনা নিচু এলাকায়। একই সঙ্গে অপোক্ত ঘরের, কাঁচা বাড়ির দেওয়াল ধসে পড়তে পারে ঝড়-জলে।

প্রবল বর্ষণে জল জমতে পারে শহরেও, ব্যাহত হতে পারে যান চলাচল। প্রবল যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মাঝে মাঝে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে।

দার্জিলিং, কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া