শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চাষের জমিতে যাওয়ার পথে ছেঁড়া তার জড়ালো সাইকেলে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেলেন কৃষক

Pallabi Ghosh | ২৯ মে ২০২৫ ১৮ : ৫৫Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: রাস্তায় পড়েছিল ছেঁড়া বিদ্যুতের তার। জমিতে ঢ্যাঁড়শ তুলতে যাওয়ার পথে ছেঁড়া তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বলাগড় থানার অন্তর্গত জিরাটে। মৃত কৃষকের নাম নিতাই দাস(৫৩)। তাঁর বাড়ি জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

অন্যান্য দিনের মতোই এদিন ভোরে সাইকেল চালিয়ে চাষের জমিতে যাচ্ছিলেন নিতাই। তাঁর যাওয়ার রাস্তায় জিরাট কালিতলা এলাকায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। ভোরের আধো অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি প্রৌঢ়। রাস্তা থেকে জমিতে নামার সময় পড়ে থাকা তার আটকে যায় তার সাইকেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওই ভাবেই রাস্তায় পড় থাকেন তিনি। বিদ্যুতে ঝলসে যায় তাঁর বা হাতের কব্জি। ডান পায়ের হাটু ডান হাত সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়। 

পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেয়ে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে বন্ধ করা হয় বিদ্যুৎ। জানা গেছে, বিদ্যুতের তারে তাল গাছের পাতা পরার কারণে তার ছিঁড়ে রাস্তায় পরেছিল। শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 

এই প্রসঙ্গে মৃত কৃষকের দাদা স্বপন দাস জানিয়েছেন, ভাই প্রতিদিনের মতো এদিন তাঁর জমিতে যাচ্ছিলেন ঢ্যাঁড়শ তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারেননি। চাষবাসের উপর নির্ভরশীল তাঁদের সংসার। চাষবাসের কাজ সম্পূর্ণই ছিল তাঁর ভাইয়ের দায়িত্বে। তিনি অভিযোগ করেছেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। যে তার ছিঁড়ে পড়েছিল সেটা বহু পুরোনো। বদল করা হয়নি, তাই এই ঘটনা ঘটেছে। 

দুর্যোগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লেও, সেই তারে বিদ্যুৎ সরবরাহ চালু থাকল কেন? সে প্রশ্ন তুলে এদিন বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিক্ষুব্ধ কৃষকদের দাবি, অবিলম্বে জমির আশপাশ অঞ্চলে খোলা তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। কেবলের মাধ্যমে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার দাবি করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের সামান্য গাফিলতিতে কৃষকের প্রাণ গেছে। 
ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া