বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৯ মে ২০২৫ ১৮ : ৩৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: গরমকাল মানেই তাপপ্রবাহে হাঁসফাঁস দশা, ঘামে ভেজা জামাকাপড়, সঙ্গে এবার যোগ হয়েছে আগেভাগেই চলে আসা বর্ষা। নিম্নচাপের জেরে চলতি মাসেই ঝমঝমে বৃষ্টি হচ্ছে ঘন ঘন। ফলে একদিকে ঘাম, অন্যদিকে আর্দ্রতার যুগলবন্দিতে ত্বকের সমস্যাও বেড়ে চলেছে হু-হু করে। শহর থেকে মফস্বল—দাদ, হাজা, ছত্রাক-ঘটিত সংক্রমণ (ফাঙ্গাল ইনফেকশন) এখন প্রায় মহামারির আকার নিয়েছে।
চিকিৎসকরা বলছেন, এমন ভিজে-আর্দ্র পরিবেশ ফাঙ্গাসের বাড়বাড়ন্তের আদর্শ ক্ষেত্র। ত্বকের ভাঁজে ভাঁজে জমে থাকা ঘাম-জলই হয়ে উঠছে ছত্রাকের 'স্বর্গরাজ্য'। কিন্তু কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চললেই এড়ানো যায় এই সংক্রমণের ঝুঁকি। জেনে নিন, কী কী করবেন এই সময়ে দাদ-হাজার কবল থেকে বাঁচতে—
১. ভেজা জামাকাপড় শরীরে না রাখাই বুদ্ধিমানের কাজ
বৃষ্টিতে ভিজে গেলেন? অথবা রোদে ঘেমে একাকার? যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন জামাকাপড়। বিশেষত অন্তর্বাস ও মোজা যেন কখনওই ভেজা অবস্থায় শরীরে না থাকে। ভেজা কাপড়ে ছত্রাক খুব দ্রুত জন্মায় ও ছড়ায়। শুকনো, পরিষ্কার জামাকাপড়ই ফাঙ্গাস প্রতিরোধের প্রথম অস্ত্র।
২. প্রতিদিন অন্তত দু’বার সাবানজলে ভাল করে পরিষ্কার করুন শরীর
ঘাম জমে থাকলে ফাঙ্গাস জন্মাতে সময় লাগে না। দিনে দু’বার গা ধুয়ে নেওয়া—বিশেষত সকালে ও রাতে—এই সময়ে অত্যন্ত জরুরি। অ্যান্টি-ফাঙ্গাল সাবান বা মেডিকেটেড বডিওয়াশ ব্যবহার করাই ভাল। তবে ত্বক যেন অতিরিক্ত শুষ্ক না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে।
৩. শরীরের ভাঁজে শুকনো পাউডার বা অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করুন
বগল, কুঁচকি, স্তনের নিচে বা গলায় যেখানে ঘাম বেশি জমে, সেখানে দিনে অন্তত একবার ছড়িয়ে দিন অ্যান্টি-ফাঙ্গাল পাউডার। ঘরোয়া উপায়ে চাইলে মুলতানি মাটি বা কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। তবে যদি একবার ইনফেকশন হয়ে যায় তবে, আক্রান্ত স্থানে ঘন ঘন পাউডার না লাগিয়ে আগে ডাক্তার দেখিয়ে নিন।
৪. বাড়ির তোয়ালে, চাদর, জামাকাপড় যেন আলাদা থাকে
ফাঙ্গাল ইনফেকশন খুব দ্রুত ছড়ায়। তাই যদি পরিবারের কারও এরকম সংক্রমণ থাকে, তাঁর তোয়ালে, জামা বা চাদর যেন কেউ ব্যবহার না করেন। ত্বকের সংস্পর্শে আসা জিনিস সব সময় আলাদা ধুতে ও শুকোতে হবে। স্যানিটাইজার বা জীবাণুনাশক তরলে কাপড় ধোয়াও নিরাপদ।
৫. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান
শুধু বাইরের যত্ন নয়, ভিতর থেকেও নিজেকে তৈরি রাখতে হবে। বেশি করে জল খান, তাজা ফলমূল, শাকসবজি ও প্রোটিন খাওয়ার অভ্যাস করুন। ঘুম যেন পর্যাপ্ত হয়, মানসিক চাপও কমাতে হবে। ইমিউনিটি ভাল থাকলে অনেকটাই দূরে থাকবে ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি।
সব মিলিয়ে বৃষ্টি এবং গরমে ত্বকের যত্ন নেওয়া একটু বাড়িয়ে নিতে হবে। ঘাম-আর্দ্রতা তাড়াতে না পারলে দাঁদ, হাজা, ছুলি, ক্যানডিডিয়াসিসের মতো সংক্রমণ সহজেই আপনাকে কাবু করে ফেলতে পারে। তাই আগে থেকেই সাবধান হন। আর যদি সমস্যা বাড়ে, নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। কারণ, ফাঙ্গাসকে হালকাভাবে নিলে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ