শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চাকরি দেওয়ার নামে প্রতারণা, সোনারপুরে গ্রেপ্তার দুই

Rajat Bose | ২৯ মে ২০২৫ ১৭ : ১৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সোনারপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই ব্যক্তি। ধৃতদের নাম সৌরভ দে (সোনারপুরের বাসিন্দা) ও রাজা চ্যাটার্জি (টালিগঞ্জ এলাকার বাসিন্দা)। অভিযোগ, স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এই দুই অভিযুক্ত। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। তদন্তে নেমে তথ্যপ্রমাণের ভিত্তিতে এই দু’‌জনকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে। 


পুলিশ জানিয়েছে, ধৃতরা নিজেদের প্রভাবশালী সংস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করত এবং স্বাস্থ্য দপ্তর বা নামী হাসপাতালের ‘তথাকথিত নিয়োগপত্র’ও দেখাত বলে অভিযোগ। প্রতারণার কৌশল হিসেবে তারা চাকরিপ্রার্থীদের ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে নিত এবং পরে চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে এমন আশ্বাস দিত। কিন্তু টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখত না। বেশ কিছুদিন ধরে এই প্রতারণা চলছিল বলে অনুমান পুলিশের।


পুলিশ ইতিমধ্যেই কয়েকজন অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। এদের মাধ্যমে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এছাড়া ধৃতদের মোবাইল, ল্যাপটপ ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে চক্রটির পর্দাফাঁস করার চেষ্টায় রয়েছে পুলিশ। সোনারপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‌এই ধরনের প্রতারণা চক্র সমাজে বিশ্বাসের সঙ্কট তৈরি করে। আমরা কঠোর তদন্ত চালাচ্ছি এবং যারা জড়িত, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে।’‌ পুলিশ আরও জানিয়েছে, প্রতারণার পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া