শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মোদির সভায় বিক্ষুব্ধ অনন্ত মহারাজকে আমন্ত্রণ টিগ্গার,গ্রেটারের কর্মী সমর্থকরা কি সভায় যাচ্ছেন? সাংসদ যা উত্তর দিলেন

Riya Patra | ২৮ মে ২০২৫ ০২ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই আলিপুরদুয়ারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভায় বিক্ষুব্ধ রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায়কে (অনন্ত মহারাজ) আমন্ত্রণ জানাল বিজেপি। এদিন আলিপুরদুয়ারে সাংসদ মনোজ টিগ্গা অনন্ত মহারাজকে ফোন করেন। শুধু তাই নয়, বিজেপির জেলা সভাপতিও রাজ্যসভা সাংসদকে বৃহস্পতিবারের সেই সভায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাতেও গলছে না বরফ বিক্ষুব্ধ রাজ্যসভার সাংসদ নগেন রায়ের। কেন বিজেপির রাজ্য নেতৃত্ব এই ধরনের কর্মসূচির বিষয়ে তাঁর সঙ্গে কোনও কথা বলেননি তা নিয়ে বেজায় ক্ষুব্ধ অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকার বিষয়টি বিবেচনাধীন রেখেছেন। তবে গ্রেটারের কর্মী সমর্থকরা যে মোদির সভায় যাচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন অনন্ত মহারাজ।


এবিষয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ সাফ জানান, “প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বিজেপির আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা ফোন করেছিলেন। বিজেপির জেলা সভাপতির সঙ্গেও কথা হয়েছে। তবে এটা প্রোটোকল হতে পারে না। যাঁরা ফোন করেছেন, তাঁদের থেকে আমি বর্ষীয়ান। অন্তত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের যোগাযোগ করা উচিত ছিল। সেটা করা হয়নি। তবে প্রধানমন্ত্রীর সভা বলে আমি বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি। তাই তাদের নিয়ে যাওয়ার কোন প্রশ্নই ওঠে না।”


অন্যদিকে ক্ষুদ্ধ রাজ্যসভা সাংসদকে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আবেদন জানানো হলেও তার সঙ্গে যে বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের দূরত্ব কমছে না তা একপ্রকার নিশ্চিত। যদিও গোটা বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, “রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিষয়টি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। তাই যা বলার তারাই বলতে পারবেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া