বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দেওয়া হল উলুধ্বনি, আওয়াজ উঠল জয় জগন্নাথ, জলপাইগুড়ি থেকে রওনা দিল দিঘাগামী বাস

Rajat Bose | ২৮ মে ২০২৫ ০১ : ০৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ জলপাইগুড়ি থেকে সরাসরি দিঘার উদ্দেশে সরকারি বাস পরিষেবা চালু হল বুধবার। বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ির শান্তিপাড়া ডিপোয় এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ ভলভো বাসের যাত্রা শুরু হল। প্রতি সপ্তাহে বুধ ও শনিবার ডিপো থেকে বিকেল চারটেয় বাসের যাত্রা শুরু হবে। দিঘায় পরের দিন সকাল প্রায় ন’‌টা নাগাদ পৌঁছবে। যাত্রী ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ১৯২০ টাকা যাত্রী ভাড়া থাকলেও পুজো পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে ভাড়া নেওয়া হবে ১৪৫০ টাকা। এদিন মঞ্চ করে ডিপোয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মণ, জলপাইগুড়ির উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অনেকে। 

দিঘার বাসের যাত্রী শীলা সূত্রধর বলেন, ‘‌আমরা দিঘা যাওয়ার পরিকল্পনা করেছিলাম। জলপাইগুড়ি থেকে সরাসরি বাস চালু হওয়ায় সেই বাসে রওনা দিলাম। অন লাইনে টিকিট কেটে।’‌ চেয়ারম্যান বলেন, ‘‌মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গ থেকে দিঘার জন্য ছয়টি বাসের উদ্বোধন করেছেন। বুধবার জলপাইগুড়ি থেকে বাসের উদ্বোধন করা হল।’‌ 
 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া